১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশি বিশেষ অভিযানে ০৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন, এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জনসহ সর্বমোট ৬৮ জন অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। नेपाल में रहे भारतीय राजदूत का दो दिवसीय वीरगंज दौरा/নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দুই দিনের বীরগঞ্জ সফর

ঈদুল আযহা উপলক্ষে ১৩ কুরবানীর পশুর হাটের দরপত্র উন্মুক্ত করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, মে ১৯, ২০২৬,
  • 140 Time View

ঈদুল আযহা উপলক্ষে ১৩ কুরবানীর পশুর হাটের দরপত্র উন্মুক্ত করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে ১৩টি পশুর হাটের দরপত্র উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন। দরপত্র যাচাই-বাছাই কমিটি দরপত্রগুলো যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতার নাম ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৯ মে) সদর উপজেলার সভাকক্ষে এ দরপত্র উন্মুক্ত করেন নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। এসময় সদর উপজেলার আওতাভুক্ত এলাকায় মোট ১৩টি পশুর হাটের সর্বোচ্চ দরদাতার নাম ঘোষণা করা হয়েছে।

সদর উপজেলার সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পেয়েছেন মো. লুৎফর রহমান। তিনি ৯২ লাখ ৫৫ হাজার ৭০০ টাকায় গোগনগর ইউনিয়নের পুরাতন সৈয়দপুর এলাকায় মোসা. হোসনে আরা বেগম গংদের নিজস্ব ভূমিতে অস্থায়ী পশুর হাট পেয়েছেন। অন্যদিকে ১ লাখ ৭৫ হাজার টাকায় সর্বনিম্ন দরদাতা হিসেবে বক্তাবলী বাজারসংলগ্ন খালি জায়গায় অস্থায়ী পশুর হাট নিয়েছেন নজরুল ইসলাম।

এদিকে ১০ লাখ ৭ হাজার ৫০০ টাকায় বুড়িগঙ্গা নদীর পূর্বপাড়ে ডিক্রিরচর খেয়াঘাটসংলগ্ন বালুর মাঠের ইজারা পেয়েছেন আব্দুর রহমান। বক্তাবলী ইউনিয়নে প্রসন্ননগর (ফকির মার্কেট) সংলগ্ন শাহ নুরুল ইসলামের নিজস্ব জমি ২ লাখ ২৫ হাজার টাকায় পেয়েছেন আবুল খায়ের। কাশিপুর ইউনিয়নে ওরিয়ন পাওয়ার প্ল্যান্টসংলগ্ন মামুন সাহেবের নিজস্ব বালুর মাঠ ৬ লাখ ৩০ হাজার টাকায় ইজারা নিয়েছেন রাশেদুল ইসলাম। কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে হিমেল ও নুরে আলমের পরিত্যক্ত মাঠে মার্কাজ মসজিদসংলগ্ন (নয়ামাটি) এলাকায় অস্থায়ী পশুর হাট ২ লাখ ৪৩ হাজার ৫০০ টাকায় পেয়েছেন আরিফুর রহমান। একই ইউনিয়নের ভূঁইগড় সোনালী সংসদসংলগ্ন খেলার মাঠে ৩০ লাখ ৫০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পেয়েছেন মাজেদুল হক মাজু। কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ডসংলগ্ন শান্তিধারা মসজিদের পাশের খালি মাঠ ১৬ লাখ ৭৫ হাজার টাকায় পেয়েছেন শহিদুল ইসলাম টিটু। একই ইউনিয়নের আলীগঞ্জে অবস্থিত ৪টি মসজিদ ও ২টি মাদ্রাসার উন্নয়নকল্পে অফসার ওয়েল মিলসংলগ্ন ট্রাকস্ট্যান্ড ৭ লাখ ৫০ হাজার টাকায় ইজারা নিয়েছেন সাখাওয়াত হোসেন। একই ইউনিয়নের পাগলা আন্তজেলা ট্রাকস্ট্যান্ড মাঠ ৬ লাখ টাকায় ইজারা নিয়েছেন মুহাম্মদ শহিদুল্লাহ।
গোগনগর ইউনিয়নে সমিলসংলগ্ন আলী আকবর বেপারীর নিজস্ব ভূমি ২ লাখ ৬৬ হাজার টাকায় পেয়েছেন হাবিবুর রহমান সেলিম। বাড়িরটেক ৩ নম্বর নিট রিফ্লেক্স গার্মেন্টস ও আলী হোসেন বেপারী মাদ্রাসাসংলগ্ন শাজাহান মিয়ার নিজস্ব ভূমিতে ৭ লাখ ৬ হাজার টাকায় ইজারা পেয়েছেন সোহেল। গোগনগর ইউনিয়নের আওয়ালের গুদারাঘাটসংলগ্ন খালি জায়গা ২ লাখ টাকায় ইজারা নিয়েছেন লিটন মিয়া।

অনুমোদিত দরদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে বলা হয়েছে এবং কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি বা জনদুর্ভোগ সৃষ্টি হলে ইজারা বাতিল করা করা হবে বলে সদর উপজেলা সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category