৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে জেল বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। बीरगंज की मुख्य सड़क विस्तार में धार्मिक स्थलों का संरक्षण/নেপালের বীরগঞ্জের প্রধান সড়ক সম্প্রসারণে ধর্মীয় স্থাপনা সংরক্ষণ। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে BKMEA, NCCI ও We Are Volunteers-এর প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ। নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার মাদকবিরোধী কমিটি গঠন প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার। নারায়ণগঞ্জ বেকার যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযানের কঠিন নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ ডিসি। নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। नेपाल की एक साल से लापता महिला भारत से बरामद, परिवार को किया गया सुपुर्द /নেপালের এক বছর ধরে নিখোঁজ নারী ভারত থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

নারায়ণগঞ্জে জেল বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬,
  • 13 Time View

নারায়ণগঞ্জে জেল বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-

সোমবার ২১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেল বন্দিদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি, মাদকমুক্ত জীবনযাপনে উৎসাহ এবং কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা কারাগারের আয়োজনে জেল সুপার এর সম্মেলন স্থলে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও ৬০ ঘণ্টাব্যাপী গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

আলোচনা সভায় মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বন্দিদের মাদকমুক্ত ও কর্মমুখী জীবনে ফিরে আসার আহ্বান জানান জেলা প্রশাসক।
একইসঙ্গে বন্দিদের উৎসাহিত করে কারাগারে বই পড়ার চর্চাকে উৎসাহিত করতে ইতোমধ্যে ভালো বই পড়ে মানসম্মত রিভিউ প্রদানকারী বন্দিদের পুরস্কৃত করেছেন।

মাদকমুক্ত জীবনে ফিরে আসা বন্দিদের উৎসাহিত করতে কারাগার থেকে মুক্তির পর মাদকমুক্ত থাকা ১০ জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

বন্দিদের কর্মদক্ষতা ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে গার্মেন্টসের কাজ/অর্ডার থেকে অর্জিত লাভের ৫০ শতাংশ তাদের মধ্যে প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category