নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে BKMEA, NCCI ও We Are Volunteers-এর প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান সঙ্গে পুলিশ সুপার কার্যালয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (NCCI) এবং We Are Volunteers-এর প্রতিনিধিবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন এবং পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিবৃন্দ তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয় ও কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্পাঞ্চলের নিরাপত্তা, জননিরাপত্তা এবং পুলিশ-ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার জন্য মতামত ব্যক্ত করেন।
পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অতিরিক্ত পুলিশ সুপারদের নির্দেশনা প্রদান করেন এবং ব্যবসায়ী প্রতিনিধিদের আশ্বস্ত করেন।
পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে BKMEA ও NCCI এর সহযোগিতা কামনা করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।