৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার। নারায়ণগঞ্জ বেকার যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযানের কঠিন নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ ডিসি। নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। नेपाल की एक साल से लापता महिला भारत से बरामद, परिवार को किया गया सुपुर्द /নেপালের এক বছর ধরে নিখোঁজ নারী ভারত থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর। স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ০২ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে শুভ হত্যাকাণ্ডে জড়িত ধিমনকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নারায়ণগঞ্জ বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জ সকল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১জন সহ ৬৮ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবী ;সিদ্ধিরগঞ্জে ভূমিদস্যু জাকির গংদের সরকারি “ক” খতিয়ানের জমি বালু ভরাটকরে দখলের প্রস্তুতি । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫,
  • 213 Time View

জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবী ;সিদ্ধিরগঞ্জে ভূমিদস্যু জাকির গংদের সরকারি “ক” খতিয়ানের জমি বালু ভরাটকরে দখলের প্রস্তুতি

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল মৌজাস্থ ভূইয়াপাড়া এলাকার সি,এস খতিয়ান নং-১০ ও এস,এ খতিয়ান নং- ৯ যাহার সি,এস ও এস,এ দাগ নং ১১৭১ এবং আর, এস খতিয়ান নং- ৫১৮ ও ১৩৩৮ এবং যাহার দাগ নং ৩৩৫৬ ও ৩৩৬৮। জমির মোট পরিমান ১২৬ শতাংশ। উক্ত দাগের ৩২ শতাংশ রেলওয়ে নিয়ে যায় এবং বাকি সম্পত্তি হতে সরকার রিফিউজি হিসেবে কয়েকটি পরিবারকে ১৫ শতাংশ দান করেন। সেই সাথে ৫টি পরিবারকে ৪৫ শতাংশ জমি লীজদান করেন কৃষি আবাদের জন্য।
কিন্তু আর, এস খতিয়ান নং-৫১৮ ও ১৩৩৮ যাহার দাগ নং – ৩৩৫৬ ও ৩৩৬৮। দুটি খতিয়ান এবং দাগে সরকারি তফসিল ভূক্ত “ক” খতিয়ানের আওতাভুক্ত হলেও উক্ত জমি হতে ১৫ ও ১৯ শতাংশ জমি দুজন ব্যক্তির নামে নামজারি হয়। তাই অনেকের মনে সন্দেহের প্রশ্ন জন্মনেয় ” ক ” তফসিল ভুক্ত জমি কি ভাবে নামজারী হলো? এ বিষয়টি নিয়ে গুঞ্জন চলছে এলাকাজুড়ে।

এলাকাবাসীর দাবী এই বিষয়টি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক যেনো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এবং সরকারি মালিকানাধীন সম্পত্তি যাহারা অবৈধভাবে অনুমতিহীন ড্রেজারের মাধ্যমে ভরাটের প্রস্তুতি নিচ্ছেন সেই সকল ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করে নিজস্ব তত্তাবধানে রক্ষণাবেক্ষণের।

চৌধুরী বাড়ী ভূইয়া পাড়া এলাকার মৃত জয়নাল আবেদীন এর স্ত্রী রিজিয়া বেগম এর সন্তান আয়নাল শেখের (৬৫) নিকট থেকে কথাবলে জানাযায় যে, তাহার মাতা রিজয়া বেগম, মোহাম্মদ হোসেন,নিজামউদ্দিন, সাদেক ও ফাতেমা বেগম এই ৫ ব্যক্তি উক্ত দাগ হইতে দীর্ঘ বছর আগে ৪৫ শতাংশ লীজ প্রাপ্ত হন। কিন্তু সম্প্রতি মিছির আলীর পুত্র জাকির কন্টেকটার( ৫৫)
সম্প্রতি এই সরকারি জমির ১৫ শতাংশ জমি সরকারি ভূমি অফিসের লোকজন, পার্শ্ববর্তী সীমানার বসতি ও যারা লীজপ্রাপ্ত রযেছেন তাদের না জানিয়ে বা তাদের অনুপস্থিতিতে জাকির কন্টেকটার তার ভূমিদস্যু একটি সংঘবদ্ধ বাহিনী নিয়ে সরকারি “ক” তফসিল ও রেলওয়ের জমির সিমানা নির্ধারণ না করে জমিতে মাপজপ করে তার নমে ১৫ শতাংশ জমির একটি সাইনবোর্ড স্হাপন করেন এবং বাঁশ দিয়ে আড়গাড়া দিয়ে বালু ভরাটের প্রস্তুতি নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে । তারা আরো বলেন, এখানে সরকারি স্বার্থ থাকায় আমরা গণমাধ্যমের মাধ্যমে সরকারি ভূমি অফিসের উর্ধতন কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট দাবি জানাই ভূমি দস্যুদের হাত থেকে সরকারি সম্পত্তি রক্ষা করার। সেই সাথে দাবি রাখি এই ভূমিদস্যু চক্র আমাদের লীজ কৃত সম্পত্তি হতে আমাদেরকে বেদখলের পরিকল্পনা করছেন তাহা যেনো করতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category