নারায়ণগঞ্জ বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুরের মেসার্স রহমত টেক্সটাইল মিলস ও এস কে ডাইং এন্ড ফিনিশিং মিলস এ অভিযান পরিচালনা করা হয় ।
এর মধ্যে রহমত টেক্সটাইল মিলসকে ২ লাখ টাকা এবং এস কে ডাইং এন্ড ফিনিশিং মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় জানায়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।
অভিযানে র্যাব-১১ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন।
নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।