১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ সকল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১জন সহ ৬৮ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে পুলিশি বিশেষ অভিযানে ০৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন, এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জনসহ সর্বমোট ৬৮ জন অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬,
  • 3 Time View

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর, বিশেষ প্রতিনিধি:-

মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান যে, এবার ২৩৯ টি পূজা মন্ডপে দূর্গা পূজা উদযাপিত হবে। প্রতিমা তৈরির কাজ চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জেনারেটর, সিসিটিভি ও স্বেচ্ছাসেবক রাখার জন্য বলা হয়েছে ।
গত বছর ৭০০ পুলিশ নিয়োজিত ছিল, এবার ৭৫০ জন পুলিশ সাদা পোশাকে ও ইউনিফর্মে ডিউটি করবে। দূর্গা পূজার সময় যাতে চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন না ঘটে সে বিষয়ে পুলিশের বিশেষ টহল টিম কাজ করবে। এছাড়া প্রতিমা তৈরির সময় এবং স্থানান্তর করার সময় মোবাইল টিম দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এখন পর্যন্ত কোন শঙ্কা নেই।
দূর্গা পূজা অনুষ্ঠান যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category