৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের এসও সংলগ্ন ঈদগা মাঠের পাশে ফার্নেস অয়েল জ্বালানী তেলের গোডাউনে হঠাৎ বিস্ফোরন। নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন আইজিপি । নারায়ণগঞ্জে ০৭ টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১৪৮১ পিস ইয়াবাসহ ৬১ জন আসামি গ্রেফতার করা হয়েছে । নারায়ণগঞ্জে পরিদর্শনে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনশন। নারায়ণগঞ্জ ৫ নম্বর ঘাট প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক , পুলিশ সুপার ও সিটি প্রশাসক। ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে পরিচ্ছন্নতা অভিযান ও ওয়াপদা খালের পাড়ে বৃক্ষরোপণ নারায়ণগঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত। তীব্র তাপদাহে নারায়ণগঞ্জের ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগ: পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ সোনারগাঁও নয়াপুর বাজারে আন্ডার পাস নয় ফ্লাইওভার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ওই মেয়র সাহেব ওই নিষিদ্ধ স্লোগান জয় বাংলা দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান! তবে কিন্তু আপনার ওই হোয়াইট হাউজের ইটও থাকবে না- এড টিপু

নারায়ণগঞ্জ ফতুল্লা-সিদ্দিকগঞ্জের বর্ডারে কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে একজন নিহত।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : শনিবার, মে ৩, ২০২৫,
  • 453 Time View

নারায়ণগঞ্জ ফতুল্লা-সিদ্দিকগঞ্জের বর্ডারে কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে একজন নিহত

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-

তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের ছুরি-কাঘাতে এক কিশোর নিহতের ঘটনা ঘটেছে।  নিহত ওই কিশোরের নাম ইয়াসিন (১৭)।  সে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামের ( বর্তমানে নাসিক ৮ নং ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়ির ভাড়াটিয়া) মোঃ শহিদুলের ছেলে। এ ঘটনায় রমজান ও নিহত ইয়াসিনের বন্ধু সানি (১৭) পিতা আইনুদ্দিন সহ   দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ। 

স্থানীয়রা জানায়, শনিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সিমানা এলাকার কুতুবপুর লাকি বাজার সংলগ্ন ক্যানাল পাড় সড়কের পাশে সলিমুল্লাহ মামার বাড়ির ছাদে একদল কিশোরের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। সেই চার ধরে এসময় ইয়াসিন নামে এক কিশোরকে এলাকার সলিমুল্লাহ মামার পরিত্যক্ত বাড়িতে থাকা সোনালীর ভাঙ্গারি দোকানের কর্মচারী ওসমান ২০ পিতা অজ্ঞাত ছুরিকাঘাত করে দৌড়ে চলে যায় এসময় তাকে পালিয়ে যেতে সহযোগিতা করে তার বড় ভাই রমজান । পরে আহত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩’শ শয্যা বিশিষ্ট খানপুর হসপিটালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর আলম জানান, শনিবার রাতে একদল কিশোরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে  নিহত হয় অপর কিশোর ইয়াসিন। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category