২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অধ্যাপক মামুন মাহমুদকে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা জাসাস-এর ফুলেল শুভেচ্ছা । সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ করেছেন নারায়ণগঞ্জ উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা ০৭টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী সংগঠনের ০৯ জনসহ মোট ৯৮ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা বাড়াতে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যসূচি পালন। নারায়ণগঞ্জে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত নারায়ণগঞ্জ জেলা হয়ে কুমিল্লা জেলা দিয়ে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ ও সভায় হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান । ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত। নারায়ণগঞ্জে ৩৫ বোতল স্কার্ফসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। নারায়ণগঞ্জ পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জ জেলা ০৭টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী সংগঠনের ০৯ জনসহ মোট ৯৮ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : রবিবার, অক্টোবর ৪, ২০২৬,
  • 17 Time View

নারায়ণগঞ্জ জেলা ০৭টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী সংগঠনের ০৯ জনসহ মোট ৯৮ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের ০৭ টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জন, মাদক ব্যবসায়ী ০৮ জন, মাদকসেবী ৫৮ জন, চোর ০১ জন, ওয়ারেন্ট মূলে ০৭ জন, নিয়মিত মামলার আসামি ০৮ জন এবং অন্যান্য আইনে ০৭ জনসহ সর্বমোট ৯৮ (আটানব্বই) জন আসামি গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ৩ অক্টোবর ২০২৬ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানা পুলিশ কর্তৃক স্ব স্ব থানা এলাকায় পরিচালিত অভিযানে ৯৮ জন আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিদের বিবরণঃ নারায়ণগঞ্জ সদর থানা:-
অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০১ জন, ২১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ০২ জন, মাদক সেবনকারী ০৬ জন, ওয়ারেন্ট মূলে ০২, অন্যান্য ধারায় ০৪ জনসহ মোট ১৫ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা:-অভিযান পরিচালনাকালে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ০১ জন, মাদকসেবী ১৮ জন, ওয়ারেন্ট মূলে ০৩ জন, নিয়মিত মামলার আসামি ০১ জন ও অন্যান্য আইনে ০১ জনসহ মোট ২৪ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা:-অভিযান পরিচালনাকালে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য ০৩ জন, ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ০৩ জন, মাদকসেবী ১২ জন, ওয়ারেন্ট মূলে ০১জন, নিয়মিত মামলার আসামি ০৫ জন সহ মোট ২৪ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
বন্দর থানা:-অভিযান পরিচালনাকালে মাদক সেবনকারী ০৬ জন, অন্যান্য আইনে ০১
জনসহ মোট ০৭ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
সোনারগাঁও থানা:-অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৩ জন, ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ০২ জন, মাদকসেবী ১৩ জন, ওয়ারেন্ট মূলে ০১ জন, চোর ০১ জনসহ মোট ২০ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
রূপগঞ্জ থানা:-অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জন, মাদকসেবী ০৩ জন এবং অন্যান্য আইনে ০২ জনসহ মোট ০৭ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
আড়াইহাজার থানা:-অভিযান পরিচালনাকালে অন্যান্য আইনে ০১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার ০৭ টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জন, মাদক ব্যবসায়ী ০৮ জন, মাদকসেবী ৫৮ জন, চোর ০১ জন, ওয়ারেন্ট মূলে ০৭ জন, নিয়মিত মামলার আসামি ০৮ জন এবং অন্যান্য আইনে ০৭ জনসহ সর্বমোট ৯৮ (আটানব্বই) জন আসামি গ্রেফতার করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান(পিপিএম-সেবা) বলেন, প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং রাষ্ট্রবিরোধী ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা যাতে কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তবে মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category