১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অধ্যাপক মামুন মাহমুদকে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা জাসাস-এর ফুলেল শুভেচ্ছা । সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ করেছেন নারায়ণগঞ্জ উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা ০৭টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী সংগঠনের ০৯ জনসহ মোট ৯৮ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা বাড়াতে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যসূচি পালন। নারায়ণগঞ্জে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত নারায়ণগঞ্জ জেলা হয়ে কুমিল্লা জেলা দিয়ে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ ও সভায় হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান । ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত। নারায়ণগঞ্জে ৩৫ বোতল স্কার্ফসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। নারায়ণগঞ্জ পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

অধ্যাপক মামুন মাহমুদকে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা জাসাস-এর ফুলেল শুভেচ্ছা ।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : রবিবার, অক্টোবর ৪, ২০২৬,
  • 13 Time View

অধ্যাপক মামুন মাহমুদকে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা জাসাস-এর ফুলেল শুভেচ্ছা ।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি :-

নবগঠিত নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
রোববার ৪ অক্টোবর বিকেলে জাসাস জেলা কমিটির সভাপতি ডা: এম এ লতিফ তুষার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে অধ্যাপক মামুন মাহমুদের কার্যালয়ে জাসাস জেলা নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা গ্রহণকালে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ জাসাসের সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “নারায়ণগঞ্জ দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী জেলা। এই জেলার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে জাসাস অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আগামীতেও জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও বেগবান করতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

শুভেচ্ছা বিনিময়কালে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা জাসাসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জাসাস নেতৃবৃন্দ জেলার সার্বিক উন্নয়নে অধ্যাপক মামুন মাহমুদের পাশে থেকে যেকোনো ইতিবাচক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category