৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে জেল বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। बीरगंज की मुख्य सड़क विस्तार में धार्मिक स्थलों का संरक्षण/নেপালের বীরগঞ্জের প্রধান সড়ক সম্প্রসারণে ধর্মীয় স্থাপনা সংরক্ষণ। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে BKMEA, NCCI ও We Are Volunteers-এর প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ। নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার মাদকবিরোধী কমিটি গঠন প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার। নারায়ণগঞ্জ বেকার যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযানের কঠিন নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ ডিসি। নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। नेपाल की एक साल से लापता महिला भारत से बरामद, परिवार को किया गया सुपुर्द /নেপালের এক বছর ধরে নিখোঁজ নারী ভারত থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের শুভেচ্ছা ও ব্যবসায়ীদের দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার আহবান। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা,নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬,
  • 370 Time View

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের শুভেচ্ছা ও ব্যবসায়ীদের দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার আহবান

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার মুসলিম ধর্মাবলম্বী সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আজ এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ, ক্ষমা সহ অশেষ নেকি লাভের সুযোগ হয়।’

পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয় উল্লেখ করে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, ‘এই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সকলের দায়িত্ববোধ জাগ্রত করে।’

পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে হিংসা-বিদ্বেষ পরিহার করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি, রমজানের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সকল নেক আমল কবুল করেন এবং আমাদের জীবনে মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন।’

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো:রায়হান কবির। তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি করা যাবে না।
জেলা প্রশাসক জানান, বাজার মনিটরিং জোরদার করা হবে এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, “রমজান সংযম ও সহমর্মিতার মাস। এ সময়ে অসাধু মুনাফালোভী চক্রের সুযোগ নেওয়া অনৈতিক ও শাস্তিযোগ্য অপরাধ।”
সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আশ্বাস দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে এবং প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
পবিত্র মাহে রমজানে নারায়ণগঞ্জ জেলার সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা। এই রমজান মাসে আসুন আমরা সবাই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি। রমজান মানেই ত্যাগ ও সংযমের মাস। এ মাসের পবিত্রতা রক্ষা করতে আমরা সকলেই সর্বোচ্চ চেষ্টা করবো।
জেলা প্রশাসক বলেন, ‘মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category