৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার। নারায়ণগঞ্জ বেকার যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযানের কঠিন নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ ডিসি। নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। नेपाल की एक साल से लापता महिला भारत से बरामद, परिवार को किया गया सुपुर्द /নেপালের এক বছর ধরে নিখোঁজ নারী ভারত থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর। স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ০২ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে শুভ হত্যাকাণ্ডে জড়িত ধিমনকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নারায়ণগঞ্জ বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জ সকল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১জন সহ ৬৮ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে বিউটিফিকেশন এবং ফুড প্রসেসিং কোর্স উদ্বোধন। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫,
  • 161 Time View

বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে বিউটিফিকেশন এবং ফুড প্রসেসিং কোর্স উদ্বোধন

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি –

নারায়ণগঞ্জের বরফকল করবী প্লাজায় অবস্থিত বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে বিউটিফিকেশন ও ফুড প্রসেসিং কোর্স উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা।

এসময় তিনি বলেন, আমরা উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছি। আমাদের ডে-কেয়ার সেন্টার রয়েছে, সেখানে আমরা ৬ মাস থেকে ৬ বছর পর্যন্ত বাচ্চাদের যত্ন নেওয়া হয়, মাত্র মাসিক ১০০ টাকায় সরকারি দায়িত্বে নিতে পারবেন। সেখানে ৮০জন শিশু রাখার ব্যবস্থা রয়েছে। আমরা ২০-৩৫ বছর বয়সী দুস্থ গর্ভবতী নারীদের প্রথম ২টি শিশুর জন্য মাসিক ৮৫০ টাকা করে ৩ বছর ভাতা প্রদান করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুবলি যুব কল্যাণ সংস্থার সভাপতি সমাজকর্মী বুবলি আক্তার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সমাজকর্মী সাদিয়া আফরিন তমা।

বুবলি যুব কল্যাণ সংস্থার সভাপতি সমাজকর্মী বুবলি আক্তার বলেন, আমরা উদ্যোক্তা তৈরি করতে কাজ করছি। তাদেরকে উন্নত প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে পরিণত করে যাচ্ছি। বিউটিফিকেশন এবং ফুড প্রসেসিং কোর্সের মাধ্যমে আমরা দক্ষ উদ্যোক্তা তৈরি করবো। আজকের তারুণ্যই ভবিষ্যতের কর্ণধার। যুবদের সক্ষম, শক্তিশালী এবং কর্মমুখী হয়ে বাংলাদেশ গঠনে কাজ করতে হবে। বুবলি যুব কল্যাণ সংস্থা এলক্ষ্যে কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস.এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইয়ুথ লীড গ্লোবাল এর সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের যুব কাউন্সিলর রাকিবুল ইসলাম ইফতি।
তিনি বলেন, আমরা যুবদের স্কীল ডেভেলপমেন্টে কাজ করছি। বিউটিফিকেশন এবং ফুড প্রসেসিং এর এই প্রশিক্ষণের মাধ্যমে যুবরা দক্ষ, আত্নবিশ্বাসী হয়ে উঠবেন। বুবলি যুব কল্যাণ সংস্থা আগামীতে যুব উন্নয়নে উদ্যোগ নিলে ইয়ুথ লীড গ্লোবাল পাশে থাকবে। অংশীদারত্বের ভিত্তিতে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category