৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার। নারায়ণগঞ্জ বেকার যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযানের কঠিন নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ ডিসি। নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। नेपाल की एक साल से लापता महिला भारत से बरामद, परिवार को किया गया सुपुर्द /নেপালের এক বছর ধরে নিখোঁজ নারী ভারত থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর। স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ০২ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে শুভ হত্যাকাণ্ডে জড়িত ধিমনকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নারায়ণগঞ্জ বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জ সকল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১জন সহ ৬৮ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী কে কেন্দ্র করে টিপুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : রবিবার, মে ৩১, ২০২৬,
  • 141 Time View

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী কে কেন্দ্র করে টিপুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ:-

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শনিবার ৩০ মে দুপুরে আলীরটেক ইউনিয়নের ৬নং ওয়ার্ড নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিল অনুষ্ঠানে কোনপ্রকার বিশৃঙ্খলা ঘটেনি তবে অদৃশ্য কারণে একটি স্বার্থন্যাসী মহল টিপুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেছেন বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

এড. টিপু জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলিরটেক ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি ডিগ্রিরচর ঘাটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। যখন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয় তখন সেখানে কোন অনুষ্ঠানের আয়োজন ছিলোনা।
বরং সেই অনুষ্ঠানটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আয়োজন করা হয়। কারন অত্র ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে রেষারেষি থাকায় তারা স্থান পরিবর্তন করে। যা আমাদের জানানো হয় নি।
পরবর্তীতে অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে সাধারণ সম্পাদককে এ বিষয়ে জিজ্ঞেস করার সময় আমার হাতের আংটি তার গালে লেগে যায়। আর এ ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছে।

তবে ইদানিং আমি লক্ষ্য করে দেখছি নারায়ণগঞ্জ জেলায় আমার গ্রহণ যোগ্যতা ও জনপ্রিয়তা দেখে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা আমার পিছু লেগেছে তার ফলে বিভিন্ন সময় আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এতে আমি চুল পরিমান বিচলিত নই কারণ রাজনৈতিক মাঠে নামছি এরুপ হতেই পারে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category