১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন।

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শনিবার, অক্টোবর ৩১, ২০২৬,
  • 3 Time View

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ জেলার ০৭ টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ৪৫৪০ পিস ইয়াবা, ও ০১ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী ০৭ জন, মাদকসেবী ৫৮ জন, ওয়ারেন্ট মূলে ১৫ জন, নিয়মিত মামলার আসামি ০৭ জন, অন্যান্য ধারায় ০৭ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০২ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জন আসামি গ্রেফতার করা হয়েছে।
৩০ অক্টোবর ২০২৬ খ্রি. (শুক্রবার) নারায়ণগঞ্জ জেলার ০৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় গ্রেফতারকৃত আসামিদের বিবরণঃ
নারায়ণগঞ্জ সদর থানায় অভিযান পরিচালনা করে মাদকসেবী ০৬ জন, ওয়ারেন্ট মূলে ০১ জন এবং নিয়মিত মামলার আসামি ০৩ জনসহ মোট ১০ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানায় অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ০১ জন, মাদকসেবী ১৩ জন, ওয়ারেন্ট মূলে ০৩ জন, নিয়মিত মামলার আসামি ০৩ জন এবং অন্যান্য ধারায় ০২ জনসহ মোট ২২ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানায় অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ০২ জন, মাদকসেবী ১৪ জন, ওয়ারেন্ট মূলে ০৪ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০১ জনসহ মোট ২১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
বন্দর থানায় অভিযান পরিচালনা করে মাদকসেবী ০৬ জন এবং ওয়ারেন্ট মূলে ০২ জন এবং অন্যান্য ধারায় ০৩ জনসহ মোট ১১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
সোনারগাঁও থানায় অভিযান পরিচালনা করে ৪৫০০ পিস ইয়াবা ও ১ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী ০৪ জন, মাদকসেবী ১১ জন, ওয়ারেন্ট মূলে ০২ জনসহ এবং অন্যান্য ধারায় ০২ জন সহ মোট ১৯ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
রূপগঞ্জ থানায় অভিযান পরিচালনাকালে ওয়ারেন্ট মূলে ০৩ জন, মাদকসেবী
০২ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০১ জনসহ মোট ০৬ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

আড়াইহাজার থানায় অভিযান পরিচালনা করে মাদকসেবী ০৬ জন এবং নিয়মিত মামলার আসামি ০১ জনসহ মোট ০৭ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার ০৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ এই অভিযানে গত ২৪ ঘন্টায় ৪৫৪০ পিস ইয়াবা, ও ০১ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী ০৭ জন, মাদকসেবী ৫৮ জন, ওয়ারেন্ট মূলে ১৫ জন, নিয়মিত মামলার আসামি ০৭ জন, অন্যান্য ধারায় ০৭ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০২ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জন আসামি গ্রেফতার করা হয়েছে আজ তাদেরকে আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category