১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাংবাদিকতায় ও সাংগঠনিক কাজের দক্ষতায় মায়ের আঁচলের পক্ষ থেকে নজরুল স্মৃতি সন্মাননা পদক পেলেন সাংবাদিক এস.এম.জহিরুল ইসলাম বিদ্যুৎ মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাজা মঈনুদ্দিন চিশতির ৩৯ তম বাৎসরিক অনুষ্ঠানে অলীরা নিজের জীবন উৎসর্গ করে আল্লাহপাকের হেদায়েতের বাণী প্রচার করাই ছিল তাদের মূল লক্ষ্য :জোসেফ । মায়ের আঁচল রিপোর্ট এক কোটি সাড়ে চার লক্ষ টাকার নকল জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্পসহ ০২ জন আসামি গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট গভীর রাতে শীতার্ত অসহায় ও দুস্থদের পাশে কম্বল নিয়ে জেলা প্রশাসক রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে বন্দরে স্কুল ছাত্রী আকলিমা নিখোঁজের ১৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার । মায়ের আঁচল রিপোর্ট মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র চাষাড়া বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি । মায়ের আঁচল রিপোর্ট কুতুবপুর ১১৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয় দিবস উদযাপন ও পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট হাকিমপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন। মায়ের আঁচল রিপোর্ট

আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কৃষিকাজে দক্ষতা বাড়ানো সময়ের দাবি/জালাকান্দি গ্রাম হবে “সজনী গ্রাম” – নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের আশ্বাস।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : বুধবার, মে ১৪, ২০২৫,
  • 102 Time View

আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কৃষিকাজে দক্ষতা বাড়ানো সময়ের দাবি/জালাকান্দি গ্রাম হবে “সজনী গ্রাম” – নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের আশ্বাস

হারুন অর রশিদ সাগর, দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,
বুধবার ১৪ মে ২০২৫, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আড়াইহাজার উপজেলা পরিদর্শন করেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তিনি উপজেলার বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে জেলা প্রশাসক সমলয়ে চাষাবাদ করা উফশী জাতের বোরো ধান কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে কর্তনের শুভ উদ্বোধন করেন। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কৃষিকাজে দক্ষতা বাড়ানো সময়ের দাবি।” মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জালাকান্দি গ্রামকে “সজনী গ্রাম” হিসেবে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করলে জেলা প্রশাসক উক্ত প্রস্তাবে সম্মতি প্রদান করে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় রাস্তার দু’পাশে একটি করে কৃষ্ণচূড়া ও নাকাচুয়া গাছ রোপণ করেন।

শুরুতেই তিনি আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে তিনি স্বাস্থ্যসেবার সার্বিক মান পর্যবেক্ষণ করেন এবং রোগীসেবা সহজীকরণ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এরপর তিনি জালাকান্দি কবরস্থান সংলগ্ন আল মাদিনা ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা পরিদর্শন করেন। সেখানে তিনি এতিম শিশুদের খোঁজখবর নেন ও তাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “এতিম শিশুরা যেন নিজেদের সন্তানের মতো ভালোবাসা ও যত্নে বড় হয় – এমনটি নিশ্চিত করাই আমাদের নৈতিক দায়িত্ব।”
জেলা প্রশাসকের এই পরিদর্শন শুধু দাপ্তরিক কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তিনি প্রত্যক্ষভাবে জনসাধারণের সঙ্গে মিশে বাস্তব সমস্যার খোঁজখবর নিয়েছেন এবং ভবিষ্যতের জন্য আশার সঞ্চার করে বলেন জালাকান্দি গ্রামের “সজনী গ্রাম” হিসেবে রূপান্তর একটি নতুন দিগন্তের সূচনা করবে।

পরে জেলা প্রশাসক ২০২৪-২৫ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত নিবন্ধিত ১৬ জন জেলের মাঝে বাছুর বিতরণ করেন। তিনি জেলেদের জাটকা ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সেইসাথে সকলকে জাটকা কেনা, খাওয়া ও সংরক্ষণ করে থেকে বিরত থাকার অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category