সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কার করা হচ্ছে।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
দীর্ঘ দুই বছর অধিক সময়ের পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার পয়নিষ্কাশনের খালটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিষ্কার করে খনন করার কাজ শুরু করেছে।
পহেলা নভেম্বর ২০২৬ সকাল থেকে দেখা যাচ্ছে পুরাদমে বেকু দিয়ে খাল পরিষ্কার করে মাটি উত্তোলন করা হচ্ছে বিগত দিনে মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হতো সেটার অবসান হতে চলছে এ ব্যাপারে সাইট তত্ত্বাবধায়ক সেনাবাহিনীর এক কর্মকর্তা খায়রুল ইসলামের সাথে জানতে চাইলে দীর্ঘ দুই বছর পর খালটি পরিষ্কার করা হচ্ছে এইযে দীর্ঘক্ষ্যাপ এটা কেন হলো এবং এটার কি কোন স্থায়ী সমাধান হবে কিনা জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে আমি তেমন কিছু বল বলবো না আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন। তবে এতটুকুই জানি এখন এই খালকি পরিষ্কার করা হচ্ছে কারণ মাটিতে ভরাট হয়ে গেছে পানি নিষ্কাশনের খুব সমস্যা হচ্ছে বিগত দিনে দেশের গণঅভ্যুত্থানের দীর্ঘ একটা গ্যাপে খাল খনন কিংবা পরিষ্কার এর কাজ করা হয়নি বলেই সামান্য বৃষ্টিপাতের পানি জমে যেত আশা করছি সেটা আর হবেনা তবে বাকি বিস্তারিত আমাদের উদ্বোধন কর্মকর্তারা বলতে পারবেন।
এলাকাবাসী জানান বিগত সরকারের আমলেই নারায়ণগঞ্জ ডিএনডি প্রজেক্ট এর কাজটি সেনাবাহিনী তত্ত্বাবধানে চলছিল ২৪শে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে কাজটি আবার বন্ধ হয়ে গিয়েছিল।এই যে দীর্ঘ ঘেপের কারণে খালটি ভরাট হয়ে গিয়েছে যার কারণে সামান্য বৃষ্টি হলেই এলাকা পানিতে ডুবে যেত এলাকাবাসী পানিবন্দী হয়ে পড়তো ছতে পানি নিষ্কাশনের খুব সমস্যা হতো।
এলাকার রাসেল মিয়া জানায় বিগত প্রায় দুই বছরের অধিক সময় হয়ে গেছে খালটি পরিষ্কার করা হয় না এতে ইঁদুরের ও মশার প্রকোপ খুব বেড়ে গেছে ইদুর ও মশার জন্য মানুষ ঠিকমতো থাকতে পারে না বিভিন্ন রোগ বালাই দেখা দিচ্ছে সেই ব্যাপারে যদি কর্তৃপক্ষ একটি ভালো পদক্ষেপ গ্রহণ করে খালটি পরিষ্কার করে দুই পাশে ব্লক বসিয়ে দিয়ে খালটি পরিষ্কার রাখার ব্যাপারে একটি কঠোর পদক্ষেপ নিতেন হয়তো দেখতেও সুন্দর হতো এবং জনসাধারণের খুব উপকার হত অন্তত এলাকার মানুষ জন রোগ বালাই থেকে বেঁচে যেতে পারতো।