৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুন । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ভূমি ব্যবস্থার অটোমেশনের মাধ্যমে সৃজিত সফটওয়্যারে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের সহায়তায় ফতুল্লায় বড় ধরনের অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মায়ের আঁচল রিপোর্ট ফতুল্লা থানা পুলিশ কর্তৃক অপহৃত ২ বছরের শিশু উদ্ধার ‍ও ২ জন অপহরণকারী গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক বিপুল পরিমানে নেশাজাতীয় ট্যাবলেড ও যৌন উত্তেযক সিরাপ উদ্ধার। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। মায়ের আঁচল রিপোর্ট রৌমারী সীমান্তে ৯জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি ও স্হানীয় বাসিন্দারা। মায়ের আঁচল রিপোর্ট প্রসংশোনীয় ভূমিকায় কাজ করে যাচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক অসহায় গরিব দুঃখি ও মেহনতি মানুষের জনদরদি মোঃ জাকির হোসেন। মায়ের আঁচল রিপোর্ট সোনারগাঁওয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ এর শুভ উদ্বোধন । মায়ের আঁচল রিপোর্ট সুনামগঞ্জের মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জের বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুন । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : বুধবার, জুন ১৭, ২০২৬,
  • 2 Time View

নারায়ণগঞ্জের বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুন

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ বন্দরে পারিবারিক কলহের জের ধরেসিদ্ধিরগঞ্জ থানার আদমজিনগর রোডস্থ শিমলপাড়া বিহারী কলোনি এলাকার রাজু মিয়ার মেয়ে সাথী আক্তার (৩৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঘাতক স্বামীর বিরুদ্ধে।
বুধবার (১৭ জুন) বিকেল সোয়া ৪টা থেকে ৫টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ঝাউতলাস্থ জনৈক ইব্রাহিম মিয়ার ভাড়াটিয়া বাড়ী ৩য় তলার একটি ফ্লাটে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

তারা দীর্ঘ দিন ধরে বন্দর থানার ঝাউতলাস্থ জনৈক ইব্রাহিম মিয়ার ভাড়াটিয়া বাড়ী ৩য় তলার ফ্লাটে বসবাস করে আসছিল।
ঘাতক স্বামী জনী একই থানার একই এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। হত্যাকান্ডের পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে।

এ ব্যাপারে লাশ উদ্ধারকারী কর্মকর্তা বন্দর থানার উপ পরিদর্শক রাজিউর রহমান গণমাধ্যমকে জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে রাত পৌনে ৮টায় আমিসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের লাশ উদ্ধার করি।
হত্যাকান্ডের কারন তাৎক্ষণিক ভাবে কিছু জানা সম্ভব হয়নি । হত্যকান্ডের কারন জানার জন্য লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ কর হয়েছে। ঘাতক স্বামী জনিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category