৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ০২ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে শুভ হত্যাকাণ্ডে জড়িত ধিমনকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নারায়ণগঞ্জ বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জ সকল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১জন সহ ৬৮ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে পুলিশি বিশেষ অভিযানে ০৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন, এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জনসহ সর্বমোট ৬৮ জন অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ কে মেট্রোরেল এমআরটি-২ তে যুক্ত করার দাবিতে দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 214 Time View

নারায়ণগঞ্জ কে মেট্রোরেল এমআরটি-২ তে যুক্ত করার দাবিতে দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ শহর, আদমজী, মদনপুরকে মেট্রোরেল (এমআরটি লাইন-২) এ প্রকল্পে যুক্ত করার দাবীতে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ এর আয়োজনে ৭ সেপ্টেম্বর রবিবার বেলা ১১.৩০ টা থেকে শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ এর সভাপতি ও সাবেক সিটি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মাইন উদ্দিন আহমেদ, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, ইসলামি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, গণসংহতির জেলা সমন্বয়ক তরিকুল সুজন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনাসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা মেট্রোরেলের প্রকল্পের সাথে দেশের শীর্ষ করদাতা জেলা শিল্প নগরী নারায়ণগঞ্জ কে অন্তর্ভুক্ত করার দাবী জানানো হয়। অন্যথায় সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচীর হুশিয়ারী উচ্চারণ করেন। এমআরটি টু প্রকল্পে নারায়ণগঞ্জ শহর, আদমজী, মদনপুরকে যুক্ত রেখে প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category