৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ০২ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে শুভ হত্যাকাণ্ডে জড়িত ধিমনকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নারায়ণগঞ্জ বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জ সকল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১জন সহ ৬৮ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে পুলিশি বিশেষ অভিযানে ০৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন, এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জনসহ সর্বমোট ৬৮ জন অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ রয়্যাল টোবাকো ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়েছে। । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, মে ১৯, ২০২৫,
  • 189 Time View

নারায়ণগঞ্জ রয়্যাল টোবাকো ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়েছে।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি
নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জের গোদাইলঘাটে অবস্থিত “রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরি”-তে অভিযানটি নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত হয়।

আজ, ১৯ মে সোমবার এ মোবাইল কোর্ট পরিচালনা কজে সহায়তা প্রদান করে র‍্যাব-১১, ডেপুটি কমিশনার অফ কাস্টমস, সহকারী পরিচালক (ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর), বাংলাদেশ পুলিশ এবং আনসার ব্যাটালিয়ন।

উল্লেখযোগ্য বিষয় হলো, উক্ত ফ্যাক্টরিটি ২০২১ সাল থেকে দৈনিক প্রায় ৬ লক্ষ টাকা, অর্থাৎ মাসিক প্রায় ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। তারা ৫০% মূল (অরিজিনাল) স্ট্যাম্প এবং বাকি ৫০% রি-ইউজড স্ট্যাম্প ব্যবহার করে সিগারেট বিক্রি করত। এর আগেও ২০২৩ সালে একই অভিযোগে এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে সিলগালা করা হয়েছিল। কিন্তু মাত্র সাত দিন পরেই তারা পুনরায় কার্যক্রম শুরু করে।

অভিযানের সময় ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণ রি-ইউজড ও নকল স্ট্যাম্প, ১৪,০০০ প্যাকেট সিগারেট (মোট ১,৪০,০০০ শলাকা) এবং প্রায় ২১ লক্ষ রি-ইউজড স্ট্যাম্প জব্দ করা হয়। এসব অবৈধ সামগ্রী তাৎক্ষণিকভাবে ডিসপোজ (ধ্বংস) করা হয়। এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের জন্য ফ্যাক্টরিটিকে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির ভ্যাট অফিসারকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬২ ধারায় ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে ফের ফ্যাক্টরিটিকে সিলগালা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category