১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ICJ Global Media Group LLC and SAARC Journalist Forum Sign Strategic MoU to Strengthen Global Journalism Cooperation/ आईसीजे ग्लोबल मीडिया ग्रुप एलएलसी और सार्क पत्रकार फोरम वैश्विक पत्रकारिता सहयोग को मजबूत करने के लिए रणनीतिक समझौता ज्ञापन पर हस्ताक्षर करते हैं वीरगञ्ज महानगरपालिका वडा नं. २६ को नव निर्मित वडा कार्यालय र स्वास्थ्य चौकी भवनको उद्घाटन/ নেপালের বীরগঞ্জ পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের নবনির্মিত ওয়ার্ড কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন । মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা এলএলবি ফাইনাল পরীক্ষা-২০২৩-এ উত্তীর্ণ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট ভারতের বেঙ্গালুরু চিকিৎসকের হাতে বেদম মার খেলেন বাংলাদেশের নাসরিন ও বিল্লাল দম্পতি। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লায় ফুটওভার ব্রিজের অভাবে আর কত তাজা প্রাণ দিতে হবে!! মায়ের আঁচল রিপোর্ট পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগর সীমান্তে নিজ বাহিনীর গুলিতেই বিএসএফ এর দুই সদস্য নিহত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর মহানগরের উদ্যোগে কর্মী সম্মেলন সফল ভাবে উদযাপিত । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শুক্রবার, জুন ১৯, ২০২৬,
  • 83 Time View

নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর মহানগরের উদ্যোগে কর্মী সম্মেলন সফল ভাবে উদযাপিত ।

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি দমন ও আইন-শৃঙ্খলা নিয়ে কঠোরভাবে সমালোচনা করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সম্মেলনের আয়োজনে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ডক্টর শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন প্রধানমন্ত্রীর এক সহকর্মীকে ‘সর্বমন্ত্রী’ আখ্যা দিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও শাসনব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন।

শফিকুর রহমান বলেন সরকার একজন সর্ব মন্ত্রী বানিয়ে রেখেছেন তিনি সব মন্ত্রণালয়ে আজানও দেন, ইকামতও দেন এমনকি সংসদে মাঝে মাঝে ফতোয়াও দেন। এই সর্বমন্ত্রীর ফতোয়ার কারনেই আইন-শৃঙ্খলা অবনতি এবং দেশে আজ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে।

ডা. শফিকুর রহমান আরো বলেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায় থেকে জনগণকে বিভ্রান্ত করা হলে রাজনীতির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়। “আমরা এই ধরনের রাজনীতি করি না, করবোও না।

তিনি অভিযোগ করে বলেন, গণভোটের প্রশ্নে সরকারি দলের অবস্থান ছিল অস্পষ্ট এবং পরবর্তীতে জনমতের চাপে তারা অবস্থান পরিবর্তন করে।
এই গণভোটে প্রাপ্ত ভোটের মূল্য কতটা বাস্তবায়ন হয়েছে?”

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বড় বাজেট প্রণয়ন সরকারের দায়িত্ব হলেও এর সঠিক বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতীতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও লুটপাটের সমালোচনা করে তিনি দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির।

তিনি বলেন, একসময় শিল্পনগরী হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ এখন সন্ত্রাসের কারণে নেতিবাচক পরিচিতি পেয়েছে। মেধাবী শিক্ষার্থী ত্বকী হত্যাসহ বিভিন্ন ঘটনার বিচার না হওয়ায় জনমনে ক্ষোভ রয়েছে ।
নারায়ণগঞ্জে নতুন করে কোনো গডফাদার তৈরি হোক এটা জনগণ আর চায় না। হুংকার ও অহংকারের রাজনীতি পরিহার করতে হবে

এই জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলার আমীর মমিনুল হক সরকার, ঢাকা জেলার আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন, নরসিংদী জেলা আমীর মাওলানা মোছলেহ উদ্দিন, মুন্সিগঞ্জ জেলা আমীর আ জ ম রুহুল কুদ্দুস, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. ইকবাল হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলার নায়েবে আমীর আবদুল কাইয়ুম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও কার্যকরী সদস্য হাফেজ ইসমাঈল হোসেন, জেলা সভাপতি আবু সুফিয়ান, আড়াইহাজার উপজেলার আমীর অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা ও রূপগঞ্জ উপজেলা আমীর আনোয়ার হোসেন মোল্লাসহ আরো অনেকেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category