৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ০২ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে শুভ হত্যাকাণ্ডে জড়িত ধিমনকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নারায়ণগঞ্জ বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জ সকল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১জন সহ ৬৮ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে পুলিশি বিশেষ অভিযানে ০৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন, এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জনসহ সর্বমোট ৬৮ জন অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পূর্ব শত্রুতার জের ধরে ইভন নামের এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে আরেক সন্ত্রাসী গ্রুপ। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 214 Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জের ধরে ইভন নামের এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে আরেক সন্ত্রাসী গ্রুপ।

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

রোববার ৭ সেপ্টেম্বর রাত ৭টায় ইসদাইর পৌর স্টেডিয়ামের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাত ৭টায় ফতুল্লার ইসদাইর সুগন্ধা এলাকার আজম বাবুর ছেলে ইভন ইসদাইর পৌর স্টেডিয়ামের সামনে যান। তাকে একা পেয়ে একই এলাকার সন্ত্রাসী তিন সহোদর সাইফুল ওরফে পাগলা সাইফুল, সফিকুল ও বাবু ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইভনকে গুরুতর জখম করে। আহত ইভনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। রাত ১১টায় সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ইভন কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। সে একটি গ্যাংয়ের প্রধান ছিল।

সূত্র মতে জানা গেছে, সাইফুল ওরফে পাগলা সাইফুল ইসদাইর মোড়ে মাদক ব্যবসা করে আসছিল। মাস চারেক আগে সেই স্পটে গিয়ে হানা দিয়েছিল ইভন। মাসোহারা আদায় করতে গেলে ইভনকে মারধর করে সাইফুল ও তার সাঙ্গপাঙ্গরা। সেই ঘটনার জেরে সাইফুল ও তার দুই ভাই সফিকুল ও বাবুকে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছিল ইভন বাহিনী। সেই হামলার জেরেই আজ ইভনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনার পর ইসদাইর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category