৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। नेपाल में रहे भारतीय राजदूत का दो दिवसीय वीरगंज दौरा/নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দুই দিনের বীরগঞ্জ সফর नेपाल के पोखरिया के बसंतपुर विद्यालय भवन के लिए 76 लाख से अधिक रुपये की सहायता परियोजना स्वीकृत/নেপালের পোখরিয়ার বসন্তপুর বিদ্যালয় ভবনের জন্য ৭৬ লাখের বেশি টাকার সহায়তা প্রকল্প অনুমোদিত।

শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে হলে বর্জ্য ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে-তালুকদার আব্দুল খালেক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২, ২০২৪,
  • 365 Time View

খুলনা, ১৮ শ্রাবণ (জুলাই ০২) ঃ

নগরভিত্তিক গৃহস্থালী পর্যায়ে কঠিন বর্জ্যরে নিরাপদ ব্যবস্থাপনা বিষয়ক আচরণ পরিবর্তন যোগাযোগ (বিসিসি) কৌশল প্রণয়ন ও কার্যক্রম পরিকল্পনা বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান আজ (মঙ্গলবার) খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে হলে বর্জ্য ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় নিজের দায়িত্ব নিজেই পালন করতে হবে। পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে প্রচার-প্রচারণা বাড়াতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে। তিনি বলেন, গ্রিণ ও ক্লিন এবং স্মার্ট নগরী গড়তে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শহর পরিচ্ছন্ন থাকলে নতুন প্রজন্ম সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা নগরীর পানি নিষ্কাশনের জন্য আটশত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এসকল প্রকল্প বাস্তবায়িত হলে খুলনা শহর একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহরে পরিণত হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য মেয়র নগরবাসীর প্রতি অনুরোধ জানান।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ পি.ইঞ্জ, কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান, নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মাজেদা খাতুন ও কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম। কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন চীফ প্ল্যানিং অফিসার আবির-উল-জব্বার। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন কণিকা কনসাল্টিং সার্ভিসেস লিঃ এর টিম লিডার মোঃ আবুল কাসেম।

কর্মশালায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর, কেসিসির কর্মকর্তা ও সরকারি-বেরসকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। কণিকা কনসাল্টিং সার্ভিসেস লিঃ এই অনুষ্ঠানের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category