৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
दीपेंद्र प्रजापति बने दैनिक मेयर अचोल के नेपाल संवाददाता/দৈনিক মায়ের আঁচল এর পারসা নেপাল প্রতিনিধি দীপেন্দ্র প্রজাপতি/Deependra Prajapati has become the Nepal correspondent for Dainik Mayer Achol वन्दे मातरम्‌को १५० वर्षको अवसरमा वीरगञ्जमा सांस्कृतिक साँझ सम्पन्न/ বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে বীরগঞ্জে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া পালন। মায়ের আঁচল রিপোর্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট ICJ Global Media Group LLC and SAARC Journalist Forum Sign Strategic MoU to Strengthen Global Journalism Cooperation/ आईसीजे ग्लोबल मीडिया ग्रुप एलएलसी और सार्क पत्रकार फोरम वैश्विक पत्रकारिता सहयोग को मजबूत करने के लिए रणनीतिक समझौता ज्ञापन पर हस्ताक्षर करते हैं वीरगञ्ज महानगरपालिका वडा नं. २६ को नव निर्मित वडा कार्यालय र स्वास्थ्य चौकी भवनको उद्घाटन/ নেপালের বীরগঞ্জ পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের নবনির্মিত ওয়ার্ড কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন । মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা এলএলবি ফাইনাল পরীক্ষা-২০২৩-এ উত্তীর্ণ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করেন শাখাওয়াত হোসেন খান। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : রবিবার, জুন ২৮, ২০২৬,
  • 62 Time View

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করেন শাখাওয়াত হোসেন খান।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-

সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন এলাকাতেও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের বয়সভেদে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিটি কর্পোরেশনের স্থায়ী টিকাদান কেন্দ্রের ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন ডা. মো. মোস্তফা আলী, ডা. নাফিয়া, সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ক্যাম্পেইনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, “ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে। সকল অভিভাবকের প্রতি তিনি আহ্বান জানান, আজকের মধ্যেই আপনার শিশুকে নিকটস্থ ভিটামিন ‘এ’ ক্যাম্পে নিয়ে এসে ক্যাপসুল খাওয়ানোর জন্য।

সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম জানান, এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় নারায়ণগঞ্জ জেলায় প্রায় পাঁচ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সমন্বিতভাবে কাজ করছে বলে তিনি জানান প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো শিশু সেবা থেকে বঞ্চিত না হয়। তিনি অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের ক্যাম্পে নিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ভিটামিন ‘এ’ গ্রহণ শিশুদের অপুষ্টি প্রতিরোধ, দৃষ্টিশক্তি রক্ষা এবং সংক্রমণজনিত রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category