১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস–২০২৬ পালিত। দেশীয় অস্ত্রসহ ডাকাতি মামলা সহ ২৯ মামলার আসামি মামুন ডাকাত গ্রেফতার নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য সহ ১২৮ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

নারায়ণগঞ্জ সকল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১জন সহ ৬৮ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬,
  • 61 Time View

নারায়ণগঞ্জ সকল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সহ ৬৮ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ০৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন, এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জনসহ সর্বমোট ৬৮ জন অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-

১৫/০৯/২০২৬ খ্রি. (মঙ্গলবার) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানা পুলিশ কর্তৃক স্ব স্ব থানা এলাকায় পরিচালিত অভিযানে ৬৮ জন আসামিদের গ্রেফতার করা হয়।

*নারায়ণগঞ্জ সদর থানা*
বিশেষ অভিযান পরিচালনাকালে ৫০ গ্রাম গাঁজা সহ ০৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জন, অন্যান্য আইনে ০৪ জন সহ মোট ১৩ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।

*ফতুল্লা মডেল থানা*
বিশেষ অভিযান পরিচালনাকালে ১০ জন মাদকসেবী গ্রেপ্তার করা হয়েছে।

*সিদ্ধিরগঞ্জ থানা*
বিশেষ অভিযান পরিচালনাকালে ১২ জন মাদকসেবী এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের ০১ জন, অন্যান্য আইনে ০২ জন সহ মোট ১৫ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।

*বন্দর থানা*
বিশেষ অভিযান পরিচালনাকালে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী, ০২ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জন, অন্যান্য আইনে ০৩ সহ সর্বমোট ০৮ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।

*রূপগঞ্জ থানা*
বিশেষ অভিযান পরিচালনাকালে ০৩ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০১ জন ও অন্যান্য আইনে ০১ জন সহ সর্বমোট ০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

*সোনারগাঁও থানা*
বিশেষ অভিযান পরিচালনাকালে ০৭ জন মাদকসেবী, মাদক মামলায় ০১ জন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জন ও অন্যান্য আইনে ০৪ জন সহ সর্বমোট ১৪ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।

*জেলা গোয়েন্দা শাখা (ডিবি)*
ডিবি পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের ০১ জন এবং অন্যান্য আইনে ০১ জনসহ মোট ০৩ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।

*অভিযানে ০৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন, এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জনসহ সর্বমোট ৬৮ জন অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।*

Please Share This Post in Your Social Media

More News Of This Category