নারায়ণগঞ্জে শুভ হত্যাকাণ্ডে জড়িত ধিমনকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
ঘটনা ও গ্রেফতারের বিবরণ থেকে জানা গেছে:
গত ০৫/০৯/২০২৬ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকায় স্থানীয় সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ সদর থানাধীন হকার্স মার্কেটের পিছনে দূর্গামলের সামনে রাস্তায় শ্রী শুভ চন্দ্র দাস (৩০), পিতা-শ্রী হরি চন্দ দাস, সাং-গলাচিপা , থানা-সদর, জেলা-নারায়ণগঞ্জ এর গুলিবিদ্ধ ও চাকু দ্বারা ক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে।
হত্যাকাণ্ডে নিহতের পিতা বাদী হয়ে এজাহার দায়ের করে সদর মডেল থানায় মামলা নং-০৮, তাং-০৫/০৯/২০২৬ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।
ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় জেলায় যোগদানকৃত নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমান এর নির্দেশে ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে ডিবি’র একটি চৌকশ টিম তদন্তে নেমে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত ৩ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ২ জন আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোমুক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং সুমনকে ৫ দিনের পুলিশ রিমান্ড প্রদান করে।
সুমনের তথ্য মোতাবেক ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
আসামীদের জবানবন্দিতে ও সিসিটিভির ফুটেজে ধিমনের নাম প্রকাশ পায়।
পরে ডিবির তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম নরসিংদী সদর থানাধীন শিলমান্দী এলাকা হতে ১৬ সেপ্টেম্বর দুপুর ১.১০ ঘটিকার সময় মোঃ সাকিব সরকার দিমুন @ ধিমন (২৩), পিতা-নাদির সরকার, মাতা-মোসাঃ সখিনা সুলতানা সাং-হাজীগঞ্জ (পাঠানতলী প্রাঃ স্কুল বিপরীত পাশে), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করে।
তার কাছ থেকে ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী ধিমনের ০৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।