স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ০২ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের মাল্টি-পারপাস হলে আয়োজিত স্থানীয় সরকার নির্বাচন-২০২৬ এর নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ০২ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম।
প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী সরঞ্জাম ও ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
১ম ব্যাচের প্রশিক্ষণে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ইউনিটের মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।