নারায়ণগঞ্জে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফ হক চৌধুরী বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি
মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ নারায়ণগঞ্জ পরিদর্শনে আসেন শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফ হক চৌধুরী এ সময় নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন বিষয়ে মতবিনিময় সভা তিনি বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
নারায়ণগঞ্জ জেলার শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, এমপি।
সভায় শ্রমিকদের কল্যাণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, শিল্পাঞ্চলে স্থিতিশীলতা এবং বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সকল অংশীজন উপস্থিত ছিলেন।