নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৭ জনসহ মোট ১০৯ জন আসামি গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ‘-
নারায়ণগঞ্জে ০৭ টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ৫৯ জন, মাদক ব্যবসায়ী ০৬ জন, কিশোর গ্যাং ০৩ জন, ছিনতাইকারী ০১ জন, ডাকাত ০২ জন, ওয়ারেন্ট মূলে ২১ জন, নিয়মিত মামলার আসামি ০৪ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৭ জনসহ সর্বমোট ১০৯ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ০৭ অক্টোবর ২০২৬ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা এর নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানা পুলিশ কর্তৃক স্ব স্ব থানা এলাকায় পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলো,নারায়ণগঞ্জ সদর থানায় অভিযান পরিচালনাকালে মাদক সেবনকারী ০৭ জন, ৯৫ পিস ইয়াবাসহ ০১ জন ও ০৩ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী, ওয়ারেন্ট মূলে ০৩ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০১ জনসহ মোট ১৪ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানায় অভিযান পরিচালনাকালে মাদক সেবনকারী ১৫ জন, কিশোর গ্যাং সদস্য ০৩ জন, ওয়ারেন্ট মূলে ০৮ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জনসহ মোট ২৮ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানায় অভিযান পরিচালনাকালে ২৫৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ০২ জন, ছিনতাইকারী ০১ জন, ওয়ারেন্ট মূলে ০৬ জন, নিয়মিত মামলার আসামি ০২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০২ জনসহ মোট ১৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
বন্দর থানায় অভিযান পরিচালনাকালে মাদক সেবনকারী ০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোনারগাঁও থানায় অভিযান পরিচালনাকালে মাদকসেবী ১৬ জন, ওয়ারেন্ট মূলে ০৩ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০১ জনসহ মোট ২০ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
রূপগঞ্জ থানায় অভিযান পরিচালনাকালে মাদকসেবী ১৩, ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ০১ জন, নিয়মিত মামলার আসামি ০১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০১ জনসহ মোট ১৬ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
আড়াইহাজার থানায় অভিযান পরিচালনাকালে নিয়মিত মামলার আসামি ০১ জন, ডাকাত ০২ এবং ওয়ারেন্ট মূলে ০১ জনসহ মোট ০৪ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার ০৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে মাদকসেবী ৫৯ জন, মাদক ব্যবসায়ী ০৬ জন, কিশোর গ্যাং ০৩ জন, ছিনতাইকারী ০১ জন, ডাকাত ০২ জন, ওয়ারেন্ট মূলে ২১ জন, নিয়মিত মামলার আসামি ০৪ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৭ জনসহ সর্বমোট ১০৩ ( একশত তিন) জন আসামি গ্রেফতার করা হয়েছে এদেরকে আজ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ০১৭১২৯৬৭২৫২