৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের এসও সংলগ্ন ঈদগা মাঠের পাশে ফার্নেস অয়েল জ্বালানী তেলের গোডাউনে হঠাৎ বিস্ফোরন। নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন আইজিপি । নারায়ণগঞ্জে ০৭ টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১৪৮১ পিস ইয়াবাসহ ৬১ জন আসামি গ্রেফতার করা হয়েছে । নারায়ণগঞ্জে পরিদর্শনে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনশন। নারায়ণগঞ্জ ৫ নম্বর ঘাট প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক , পুলিশ সুপার ও সিটি প্রশাসক। ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে পরিচ্ছন্নতা অভিযান ও ওয়াপদা খালের পাড়ে বৃক্ষরোপণ নারায়ণগঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত। তীব্র তাপদাহে নারায়ণগঞ্জের ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগ: পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ সোনারগাঁও নয়াপুর বাজারে আন্ডার পাস নয় ফ্লাইওভার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ওই মেয়র সাহেব ওই নিষিদ্ধ স্লোগান জয় বাংলা দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান! তবে কিন্তু আপনার ওই হোয়াইট হাউজের ইটও থাকবে না- এড টিপু

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের এসও সংলগ্ন ঈদগা মাঠের পাশে ফার্নেস অয়েল জ্বালানী তেলের গোডাউনে হঠাৎ বিস্ফোরন।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬,
  • 2 Time View

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের এসও সংলগ্ন ঈদগা মাঠের পাশে ফার্নেস অয়েল জ্বালানী তেলের গোডাউনে হঠাৎ বিস্ফোরন।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সিদ্ধিরগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মিরন মিয়া জানান, গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। সঠিক তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়ে পরবর্তীতে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category