নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন ডিসি ও এসপি।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ জেলার শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা পয়েন্ট পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
এ সময় তিনি মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
পরিদর্শনকালে ডিসি তার বক্তব্যে বলেন শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করে বলেছেন শ্রমিকদের সাথে যেন কোন খারাপ আচরণ না করা হয় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে গড়ে ঘরে ঘরে ফেরাতে হবে যাতে করে তারা দেশের স্বার্থে প্রতিষ্ঠানের স্বার্থে নিজেদের স্বার্থে কোন স্থাপনা ও প্রতিষ্ঠান ধ্বংস করার কাজে লিপ্ত না হন অবশ্যই সরকার তাদের দাবিটা পূরণে যথেষ্ট ভূমিকা রাখছে ইতিমধ্যে তারা হয়তো দেখেছে সেই লক্ষ্যে সবচেয়ে ভালো এবং বুদ্ধিমানের কাজ হবে নিজেদের কর্মস্থলে ফিরে যাওয়া ।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন এখানে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে অন্যায় ভাবে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে সেটা কঠিন হস্তে দমন করা হবে অবশ্যই আইনের কাজ হচ্ছে দেশ ও দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। আর প্রশাসন সেই লক্ষ্যেই কাজ করছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়জ উদ্দিন, ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধন কর্মকর্তা বৃন্দ।