২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও নারায়ণগঞ্জ ৪ আসনের আলোচিত এমপি শামীম ওসমান এর ভাই একাধিক মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। আজ ১০ নভেম্বর ২০২৬ খ্রি: কবি , গীতিকার এবং ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু এর ৭১তম জন্মদিনে মায়ের আঁচল পরিবারের দোয়া ও শুভেচ্ছা। অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ  নারায়ণগঞ্জে ০১টি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ০১ জন দুষ্কৃতিকারী গ্রেফতার করেছে সদর থানার পুলিশ নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন ডিসি ও এসপি। নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩০ হাজার টাকা বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলনরত পোশাক শ্রমিক ও পুলিশের তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়া। নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নারায়ণগঞ্জে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন। “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস–২০২৬ পালিত।

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও নারায়ণগঞ্জ ৪ আসনের আলোচিত এমপি শামীম ওসমান এর ভাই একাধিক মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শনিবার, নভেম্বর ১৪, ২০২৬,
  • 4 Time View
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও নারায়ণগঞ্জ ৪ আসনের আলোচিত এমপি শামীম ওসমান এর ভাই একাধিক মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার ১২ নভেম্বর রাতে নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির  সাবেক এমপি ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান এর ভাই বৈষম্যবিরোধী  আন্দোলনের একাধিক মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেফতারে ফতুল্লায় তার মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামে তৈরি পোশাক কারখানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযানের সময় কারখানাটি বন্ধ থাকায় তাকে পাওয়া যায়নি।
শুক্রবার রাতে অভিযানের বিষয়টি গণমাধ্যমকর্মীরা জানতে পারেন।
সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের মেঝ ছেলে। ওই আসনটিতে তার প্রয়াত বড় ভাই নাসিম ওসমান এমপি ছিলেন। তার ছোট ভাই শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, কয়েক দিন ধরেই আলোচনা চলছিল সেলিম ওসমান নারায়ণগঞ্জের ফতুল্লায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মাঝে মাঝে আসেন  এবং তারই ধারাবাহিকতায় আজ ব্যবসা প্রতিষ্ঠানে এসেছেন এমন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযানে গিয়েছিলো। কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে। তার অবস্থান নিশ্চিত হলেই তাকে গ্রেপ্তার করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার
এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাতে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি একটি মাইক্রোবাসে করে কারখানার প্রধান ফটকে আসেন। তারা নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান। তাদের জানানো হয়, প্রায় এক ঘণ্টা আগেই কারখানা ছুটি হয়ে গেছে। ভেতরে কেউ নেই। পরে ডিবির সদস্যরা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান।

নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ  সদস্য ও এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিন আইন শৃঙ্খলা কমিটির একাধিক সভায় সেলিম ওসমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুও বিভিন্ন সময় সেলিম ওসমানের গ্রেপ্তার দাবি করে আসছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category