২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের জেরে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ২ এসিল্যান্ড বদলি দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক ও প্রকাশক, লেখক কলামিস্ট হাবিবুর রহমান বাদল স্বস্ত্রীক ওমরাহ উদ্দেশ্য দেশ ত্যাগ। নারায়ণগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ। মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এড. ড. খন্দকার মারুফ হোসেন। नेपाल गृह, संचार एवं कानून मंत्री महतो ने जिला पुलिस कार्यालय का निरीक्षण किया/ নেপাল গৃহ, যোগাযোগ ও আইনমন্ত্রী মহত্তোর জেলা পুলিশ কার্যালয় পরিদর্শন। মেঘনা বিএনপির সাবেক সদস্য সচিব এম মিজানুর রহমানের বড় ভাই মেজর (অব:) মেহবুব রহমান ডালিম এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। नेपाल रसुवा बाढ़ पीड़ितों के लिए नेशनल मेडिकल कॉलेज और नेपाल मेडिकल कॉलेज की संयुक्त पहल, 75 लाख रुपये की सहायता/ নেপালের রাসুয়া বন্যাদুর্গতদের জন্য ন্যাশনাল মেডিকেল কলেজ ও নেপাল মেডিকেল কলেজের যৌথ উদ্যোগ, ৭৫ লাখ রুপি সহায়তা। মিডিয়া কাভারেজের জন্য সংশ্লিষ্ট প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক/প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। নৈতিকতা ও মূল্যবোধ অর্জনই আসল উদ্দেশ্য হওয়া উচিত, শিক্ষাকে শুধুমাত্র ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না বললেন: মোঃ রায়হান কবির कैसीनो में नेपाली नागरिकों को प्रवेश कराकर जुआ खिलाने और खेलने के आरोप में 8 गिरफ्तार/ক্যাসিনোতে নেপালি নাগরিকদের প্রবেশ করিয়ে জুয়া খেলানো ও খেলার অভিযোগে ৮ জন আটক।

মহানগর তরুণ দলের কমিটিকে কেন্দ্র করে দেলুর বিরুদ্ধে ষড়যন্ত্র : সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা ।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪,
  • 262 Time View

মহানগর তরুণ দলের কমিটিকে কেন্দ্র করে দেলুর বিরুদ্ধে ষড়যন্ত্র : সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল নারায়ণগঞ্জ মহানগর শাখার অনুমোদনকে কেন্দ্র করে সদস্য সচিব দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় অপপ্রচার করা হচ্ছে বলে দাবী করেছেন মহানগর তরুণ দল ও ওয়ার্ড কমিটি সহ বিএনপির নেতাকর্মীরা। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের এনায়েতনগরে অবস্থিত মহানগর তরুণ দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এমন অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় নেতৃবৃন্দ বলেন- ‘স্বৈরশাসক ও ফ্যাসিবাদের দোসর অস্ত্র ব্যবসায়ী দেলু মহানগর তরুণ দলের সদস্য সচিব’ শিরোনামে নারায়ণগঞ্জের কয়েকটি স্থানীয় দৈনিক সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

সংবাদ সম্মেলনে উপস্থিত মহানগর তরুণ দলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবু বলেন- আমাদের মহানগর তরুণ দলের কমিটিকে কেন্দ্র করেই এই ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই।

তরুণ দলের মহানগর কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শিপন বলেন- তরুণ দলের মহানগর কমিটিকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, তা ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় সিনিয়র নেতাদের অবগত করা হয়েছে। আমরা আশা করছি কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের এই বিষয়টা আমলে নিবেন এবং অনতিবিলম্বে নারায়ণগঞ্জ মহানগর তরুণ দল আহ্বায়ক কমিটি পুনর্বহাল করে আমাদেরকে বাধিত করিবেন। তবে সাংবাদিক ভাই বোনদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে- আপনারা যে কোনো সংবাদ প্রকাশের আগে ভাল মত যাচাই-বাছাই করবেন এবং আমাদের বক্তব্য নিবেন।

দেলোয়ার হোসেন দেলু বলেন- মূলত তরুণ দলের মহানগর কমিটির অনুমোদনকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে।

দেলু আরও বলেন- সংবাদে প্রকাশিত ছবিটি মূলত ২০২২ সালে যখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন বিএনপির কর্মী হিসেবে আমাকে হয়রানি করার উদ্দেশ্যে র্যাব-১১ আমাকে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে ৪ দিন গুম করে রাখে এবং পরবর্তীতে সাজানো অস্ত্র মামলায় আমাকে আসামী করে ডেমরা থানায় নিয়ে হস্তান্তর করে। সেসময় আমাকে গুম করার জন্য আমার পরিবার সিদ্ধিরগঞ্জ থানায় খোঁজ নিতে গেলে মামলা নিতে অস্বীকৃতি জানায় তারা।

দেলু বলেন- শুধুমাত্র বিএনপির রাজনীতি করার কারণে গত ১৫ বছরে আমার বিরুদ্ধে ৭টি সাজানো মিথ্যে মামলা দেয়া হয়। যার মধ্যে ৪টি মামলা থেকে আমি খালাস পেয়েছি। বাকি ৩টি মামলা থেকেও খালাস পাব ইনশাআল্লাহ। কারণ, আমি কোনো অপরাধী না, আমি শুধুমাত্র শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক হিসেবে মানুষের কল্যাণে রাজনীতি করি।

তিনি আরও বলেন- সাংবাদিক ভাই বোনদের উচিত যে কোনো সংবাদ প্রকাশ করার আগে ভালমত যাচাই-বাছাই সহ অভিযুক্তের বক্তব্য নেয়া। যা এই সংবাদ মাধ্যমগুলো করেনি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলণে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মহানগর তরুণ দলের যুগ্ম আহবায়ক মো. সালাহউদ্দিন ও ইমরান হোসেন খান, যুব দল নেতা মো. মামুন প্রধান, মহানগর তরুণ দলের সদস্য রাজ্জাক, পাভেল ও জাহাঙ্গীর আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category