৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রূপগঞ্জের গুরুত্বপূর্ণ এই সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – সেতু প্রতিমন্ত্রী। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জের বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুন । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ভূমি ব্যবস্থার অটোমেশনের মাধ্যমে সৃজিত সফটওয়্যারে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের সহায়তায় ফতুল্লায় বড় ধরনের অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মায়ের আঁচল রিপোর্ট ফতুল্লা থানা পুলিশ কর্তৃক অপহৃত ২ বছরের শিশু উদ্ধার ‍ও ২ জন অপহরণকারী গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক বিপুল পরিমানে নেশাজাতীয় ট্যাবলেড ও যৌন উত্তেযক সিরাপ উদ্ধার। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। মায়ের আঁচল রিপোর্ট রৌমারী সীমান্তে ৯জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি ও স্হানীয় বাসিন্দারা। মায়ের আঁচল রিপোর্ট প্রসংশোনীয় ভূমিকায় কাজ করে যাচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক অসহায় গরিব দুঃখি ও মেহনতি মানুষের জনদরদি মোঃ জাকির হোসেন। মায়ের আঁচল রিপোর্ট সোনারগাঁওয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ এর শুভ উদ্বোধন । মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনে রাজউকের অভিযানে নির্মাণ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ২০, ২০২৫,
  • 147 Time View

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনে রাজউকের অভিযানে নির্মাণ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে নির্মাণাধীন একটি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নারায়ণগঞ্জ ৮/৩ জোনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে শনিবার বেলা ১১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ভবন নির্মাণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান স্টারভিউ হাউজিং লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা, বিদ্যুৎ বিচ্ছিন্নসহ নির্মাণ কাজ স্থগিতের আদেশ দেয়া হয়। নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয় বলে রাজউকের পক্ষ থেকে বলা হয়েছে।

শহরের আলম খান লেন এলাকায় অভিযানে এসময় আরো উপস্থিত ছিলেন রাজ‌উকের ৮/৩ জোনের সহকারী অথরাইজড অফিসার এফ. আর. আশিক আহমেদ, মো. নেয়ামুল জহির, ইমারত পরিদর্শক মো. রাজিকুল ইসলাম। এসময় জেলা পুলিশের একটি প্রতিনিধি দল এই অভিযানে সহযোগিতা করেন।

ঘটনাস্থলে উপস্থিত জায়গার মালিক হাজি কামাল হোসেন বলেন, আমাদের ভবনটি রাজউকের অনুমোদন রয়েছে। অনুমোদন ছাড়া কাজ করা যাবেও না। ভবিষ্যতের ঝুকি এড়াতে নিয়ম বহির্ভুতভাবে আমি কোন কাজ করবো না। এখানে নির্মাণকারী প্রতিষ্ঠানের লোকজনও আছে। আর আমরা যারা জমির মালিক তারা কোন নিয়ম না মেনে কাজ করবো না। আজকে আমরা অনিয়ম করে ভবন নির্মাণ করবো পরে রাজউক তা ভেঙ্গে দিবে। সেটা আমরা চাই না।

এ বিষয়ে রাজউকের নির্বার্হী ম্যাজিষ্ট্রেট তাহমিনা পারভীন বলেন, রাজউকের নিয়ম বহির্ভূত বিভিন্ন কারণে এখানে অভিযান চালানো হয়। নিয়ম অনুযায়ী ভবনের সামনে একটি সাইনবোর্ড থাকার কথা যেটি আমরা দেখতে পাইনি। ভবনের নির্মাণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের একটি নকশা দেখিয়েছে যার সাথে নির্মাণ কাজের অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়। যতটুকু কাজ নকশা বহির্ভুত করা হয়েছে সেগুলো অপসারণ করা হচ্ছে। এছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণসহ এক লাখ টাকা জরিমানা এবং কাজ স্থগিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরো বলেন, সব সময় আমাদের রাজউকের পরিদর্শকরা বিভিন্ন নির্মাণাধীন ভবন পরিদর্শন করে থাকে। নিয়ম বহির্ভুত যেসকল ভবন পাওয়া যায় সেখানেই আমাদের অভিযান পরিচালিত হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category