৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আইনজীবি ফোরামের উদ্যোগে এমপি কালামকে ফুলেল শুভেচ্ছা । মায়ের আঁচল রিপোর্ট শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণে বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়  সভা। মায়ের আঁচল রিপোর্ট পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের শুভেচ্ছা ও ব্যবসায়ীদের দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার আহবান। মায়ের আঁচল রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠ,ভয়ভীতিহীন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সব ধরনের আইনি প্রস্তুতি সম্পন্ন :ডিসি মোঃ রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় বিএনপি’র জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট সাংবাদিকতায় ও সাংগঠনিক কাজের দক্ষতায় মায়ের আঁচলের পক্ষ থেকে নজরুল স্মৃতি সন্মাননা পদক পেলেন সাংবাদিক এস.এম.জহিরুল ইসলাম বিদ্যুৎ মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাজা মঈনুদ্দিন চিশতির ৩৯ তম বাৎসরিক অনুষ্ঠানে অলীরা নিজের জীবন উৎসর্গ করে আল্লাহপাকের হেদায়েতের বাণী প্রচার করাই ছিল তাদের মূল লক্ষ্য :জোসেফ । মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জ বন্দরে নিখোঁজের এক দিন পর যুবকের লাশ উদ্ধার।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : শনিবার, মে ৩, ২০২৫,
  • 168 Time View

নারায়ণগঞ্জ বন্দরে নিখোঁজের এক দিন পর যুবকের লাশ উদ্ধার!

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:- নারায়ণগঞ্জ, ২ মে ২০২৫: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিখোঁজের এক দিন পর জনি (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) দুপুরে নাসিক ২৬ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী এলাকায় সেলিম নামে এক ব্যক্তির মালিকানাধীন পুরাতন পলিথিন গোডাউন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জনি নারায়ণগঞ্জের বন্দরের পাশ্ববর্তী সোনাচরা বাগবাড়ি এলাকার ভাড়াটিয়া মো. কিরণ মিয়ার ছেলে।

বন্দর থানা পুলিশের একজন কর্মকর্তা জানান, নিহত যুবকের পরিবার বৃহস্পতিবার থেকে জনিকে খুঁজে পাচ্ছিল না। পরে স্থানীয়দের কাছ থেকে গোডাউনে দুর্গন্ধ ছড়ানোর খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায় এবং একটি পরিত্যক্ত কক্ষ থেকে জনির মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, জনিকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category