২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠ,ভয়ভীতিহীন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সব ধরনের আইনি প্রস্তুতি সম্পন্ন :ডিসি মোঃ রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় বিএনপি’র জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট সাংবাদিকতায় ও সাংগঠনিক কাজের দক্ষতায় মায়ের আঁচলের পক্ষ থেকে নজরুল স্মৃতি সন্মাননা পদক পেলেন সাংবাদিক এস.এম.জহিরুল ইসলাম বিদ্যুৎ মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাজা মঈনুদ্দিন চিশতির ৩৯ তম বাৎসরিক অনুষ্ঠানে অলীরা নিজের জীবন উৎসর্গ করে আল্লাহপাকের হেদায়েতের বাণী প্রচার করাই ছিল তাদের মূল লক্ষ্য :জোসেফ । মায়ের আঁচল রিপোর্ট এক কোটি সাড়ে চার লক্ষ টাকার নকল জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্পসহ ০২ জন আসামি গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট গভীর রাতে শীতার্ত অসহায় ও দুস্থদের পাশে কম্বল নিয়ে জেলা প্রশাসক রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে বন্দরে স্কুল ছাত্রী আকলিমা নিখোঁজের ১৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার । মায়ের আঁচল রিপোর্ট মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র চাষাড়া বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি । মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনায় দুই ব্যক্তি আটক ।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : শনিবার, মে ৩, ২০২৫,
  • 123 Time View

নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে দুই ব্যক্তি আটক

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:- নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য, রোগীদের বিভ্রান্তকরণ, হাসপাতাল চত্বরে দালাল ও অবৈধ মধ্যস্থতাকারী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে, মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩ মে) জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ মেজিস্ট্রেট মো.মোনাববর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট অভিযানে দুই ব্যক্তিকে আটক করেছে।

‎‎পূর্বে সরকারি কর্মচারী কর্তৃক জারীকৃত আদেশ অনুযায়ী হাসপাতাল এলাকায় দালাল বা প্রতারকচক্রের যেকোনো প্রকার কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তবে, অভিযুক্ত খানপুর এলাকার মোকসেদ আলীর ছেলে মো.মঞ্জু (৫৫) এবং নগরীর গলাচিপা কলেজ রোড এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মো.মাসুদ হাওলাদার (৪২ )সরকারি আদেশ অমান্য করে সেখানে সক্রিয় ছিলেন।

‎‎অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এই দুই আসামিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরবর্তীতে, আটককৃত আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ মেজিস্ট্রেট।

‎‎এ বিষয়ে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো.মোনাববর হোসেন বলেন, “সরকারি আদেশ অমান্য করে যারা সাধারণ রোগীদের হয়রানি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান, এখানে কোনো প্রকার অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না।” এই ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category