৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অমর একুশে বইমেলার শেষের দিনে নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে” উড়ন্ত পাখির দুরন্ত পালক,,কাব্যগ্রন্থের মোরগ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার । মায়ের আঁচল রিপোর্ট আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট মায়ের আঁচল সংগঠনের উদ্যোগে ও ছারছীনা দরবার শরীফের আসেকন ও ভক্তবৃন্দ কুতুবপুর লাকি বাজার শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জের সুপরিচিত সুখ্যাত আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট তল্লা(উত্তর) এলাকার যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট বন্দরের কুড়ি পাড়া ভূমি অফিসের নায়েব মফিজ এর বেপরোয়া ঘুষ বানিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী। মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও খাদ্যগুদাম পরিদর্শনে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : শনিবার, মে ৩, ২০২৫,
  • 129 Time View

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও খাদ্যগুদাম পরিদর্শনে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:- নির্মানাধীন সাইলো ও খাদ্য গুদাম পরিদর্শন করেন ৩ মে ২০২৫, নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন মাননীয় খাদ্য ও ভূমি উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার (বন্দর), খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীবৃন্দ।

জেলা প্রশাসক উপদেষ্টা মহোদয়কে নির্মাণাধীন সাইলো ও খাদ্যগুদাম পরিদর্শন করান এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন দিক তুলে ধরেন। পরবর্তীতে নির্মাণ প্রকৌশলীদের সঙ্গে নির্মাণকাজের অগ্রগতি, গুণগত মান ও সময়ানুযায়ী কাজ শেষ করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

পরিদর্শন শেষে উপদেষ্টা মহোদয় নারায়ণগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সভাপতিত্বে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও খাদ্য অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় জেলার ওএমএস কার্যক্রম, খাদ্য মজুদ ও বিতরণ ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। জেলা প্রশাসক জেলার সার্বিক চিত্র তুলে ধরেন এবং চলমান কার্যক্রমের অগ্রগতি ও চ্যালেঞ্জসমূহ উপস্থাপন করেন।

এ ধরনের পরিদর্শন ও মতবিনিময় সভা স্থানীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি প্রকল্প বাস্তবায়নের গুণগত মান বজায় রাখা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর পারস্পরিক সমন্বয় আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category