৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ০২ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে শুভ হত্যাকাণ্ডে জড়িত ধিমনকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নারায়ণগঞ্জ বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জ সকল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১জন সহ ৬৮ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে পুলিশি বিশেষ অভিযানে ০৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন, এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জনসহ সর্বমোট ৬৮ জন অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ৬, ২০২৫,
  • 357 Time View

নারায়ণগঞ্জে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন।

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মঙ্গলবার (৬ মে) সকাল ১২ টায় দুই সাংবাদিক মিলন বিশ্বাস হৃদয় ও হাবিব খন্দকারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হামলায় আহতরা হলেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশের বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার।
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি সেলিম আহম্মেদ ডালিম, এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক।

বক্তারা বলেন, একসময় ফ্যাসিস্ট সরকার সাংবাদিকদের কণ্ঠরোধ করেছিল। আমরা মনে করেছিলাম ৫ আগস্টের পর সাংবাদিকরা মুক্তভাবে কাজ করতে পারবে, কিন্তু এখনো সেই চক্র সক্রিয়। মিলন বিশ্বাস হৃদয় ও হাবিব খন্দকারের ওপর হামলা তারই ধারাবাহিকতা। এটি ছিল পরিকল্পিত হত্যাচেষ্টা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের তথ্য সংগ্রহ কেউ থামাতে পারেনি, পারবেও না। যত হামলা-মামলাই হোক, সংবাদকর্মীরা দেশ ও জনগণের পক্ষে সত্য প্রকাশ করেই যাবে।

ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওন,এখন টিভির জেলা প্রতিনিধি এমরান আলী সজিব, একুশে টিভির জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, কালবেলার আরিফ হোসাইন কনক, দৈনিক দেশটিনি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ মাআসাপ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি -হারুন অর রশিদ সাগর, সিনি নিউজের বার্তা সম্পাদক জুয়েল রানা, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহমুদুল হাসান কচি, উজ্জীবিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহেদ, মাল্টিমিডিয়ার রিপোর্টার রাকিবুল হাসান, বিপি নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার মেহেদি মঞ্জুর বকুল, ফটো সাংবাদিক আলী হোসেন টিটু, রিপন আহমেদ, খবর নারায়ণগঞ্জের সম্পাদক মশিউর রহমান, সিটি নিউজের নির্বাহী সম্পাদক সোহেল সরকার, জাগো নারায়ণগঞ্জ ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক রফিকউল্লাহ রিপন, ডেইলি নারায়ণগঞ্জের সম্পাদক মনির হোসেন, দৈনিক জনবাণির জেলা প্রতিনিধি জহিরুল হক, বিপি নিউজের দিপ্ত দেবনাথ, প্রতিদিনের নারায়ণগঞ্জের সাব্বির আহমেদ, এখন টিভির ভিজে আব্দুল্লাহ আল মামুন, নাগরিক টিভির রায়হান রনি এবং এশিয়ান টিভির আরিফ আলম সহ আরো অনেক সাংবাদিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category