১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন। “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস–২০২৬ পালিত। দেশীয় অস্ত্রসহ ডাকাতি মামলা সহ ২৯ মামলার আসামি মামুন ডাকাত গ্রেফতার নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য সহ ১২৮ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

কুতুবপুর লাকী বাজারের শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন।। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : রবিবার, জুন ১, ২০২৫,
  • 400 Time View

কুতুবপুর লাকী বাজারের শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পহেলা জুন রবিবার বিকাল সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার নূর কমিউনিটি সেন্টারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলার আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহ্ আলম শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়নের যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সদস্য সচিব সালাউদ্দিন রানা, সমাজসেবক শওকত হোসেন গাজী, সমাজসেবক ও বিএনপি নেতা ফুলচান গাজী,কুতুবপুর ৯ নং ওয়ার্ড জাসাসের সভাপতি আফজাল হোসেন গাজী, তাঁতি দলের নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি এন আর বি মামুন, যুবদল নেতা রহমান ও ইব্রাহিম হোসেন ইবু, আলী হোসেন মুন্সী, পাপ্পু গাজী।

অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়নের যুবদলের যুব বিষয়ক সম্পাদক ইমরান হোসেন বাবু এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ৯ নং ওয়ার্ডের যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুমন বেপারী, কুতুবপুর ৯ নং ওয়ার্ডের জাসাসের সাধারণ সম্পাদক এ আর সাইফুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন গাজী, দপ্তর সম্পাদক কবির হোসেন গাজী ,প্রচার সম্পাদক রিপন গাজী, যুবদল নেতা রহমান, সদস্য মুজিবুর গাজী, আলমগীর হোসেন, মাসুম প্রদান প্রমুখ,আল আমিন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদল সদ্য সাবেক সভাপতি জিতু,।
প্রধান অতিথির বক্তব্যে টিটু বলেন বাংলাদেশ কে একটি সুন্দর দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি করার জন্য জনগণের সরকার নির্বাচিত করা দরকার সেই লক্ষ্যে অচিরেই একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে সেই আশাই আমরা ব্যক্ত করছি।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন কুতুবপুর লাকিবাজার বাইতুল আমান জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা আতাউল্লাহ বিক্রমপুরী সাহেব।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি খিচর রান্না কৃত খিচুড়ি সকলের মাঝে বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category