১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন। “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস–২০২৬ পালিত। দেশীয় অস্ত্রসহ ডাকাতি মামলা সহ ২৯ মামলার আসামি মামুন ডাকাত গ্রেফতার নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য সহ ১২৮ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মাসুদ- পন্টি প্যানেল বিজয়ী। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : শনিবার, জুন ২৮, ২০২৫,
  • 374 Time View

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মাসুদ- পন্টি প্যানেল বিজয়ী।

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মাসুদ ও পন্টি নেতৃত্বাধীন প্যানেল পুরাটাই বিজয় লাভ করেছেন।
শুক্রবার (২৭ জুন) দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে জয় পেয়েছেন আবু সাউদ মাসুদ (আমার দেশ) ও সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন আফজাল হোসেন পন্টি (বাংলাভিশন)।
নির্বাচনে জয়লাভ করা অন্যান্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন রবিন (এনটিভি), সহ-সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন (চ্যানেল ২৪), কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল (মাছরাঙা), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান কাকন (আমাদের সময়)।

কার্যকরী সদস্য পদে জয় পেয়েছেন রফিকুল ইসলাম জীবন (নিউ এইজ), আরিফ আলম দিপু (শীতলক্ষ্যা), আব্দুস সালাম (এটিএন), মাহফুজুর রহমান এবং প্রনব কৃষ্ণ রায় (সংবাদ)।
এর আগে বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন করেন ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, মাসুদুজ্জামান মাসুদ ও অ্যাড. নবী হোসেন। নির্বাচন পরিদর্শন করেন র‍্যাব ১১ এর সিও লে. কর্নেল. এএইচএম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category