১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে শুভ হত্যাকাণ্ডে জড়িত ধিমনকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নারায়ণগঞ্জ বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জ সকল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১জন সহ ৬৮ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে পুলিশি বিশেষ অভিযানে ০৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন, এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জনসহ সর্বমোট ৬৮ জন অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫,
  • 155 Time View

নারায়ণগঞ্জ কাঁচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

বৃহস্পতিবার ২ অক্টোবর সকাল আনুমানিক ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।

হাইওয়ে পুলিশের শিমরাইলের ইনচার্জ ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, ভোরে কাচপুর ব্রিজের ওপরে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। সেটিকে সরানোর জন্য ট্রাকচালক আরেকটি ট্রাকের সাহায্যে সেটিকে সরাতে গেলে ঢাকামুখী লেনের সড়ক বিভাজনের সঙ্গে আটকে যায়।
তিনি বলেন প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ট্রাকগুলো আটকে যাওয়ায় তারা অন্যান্য পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছিলেন। পরে শিমরাইলের সাজেদা হাসপাতাল সংলগ্ন চায়ের দোকানে যাওয়ার সময় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাত পরিবহনের চাপায় ২ জন নিহত হয়েছে ।নিহত দুজন হয়ত ওই ট্রাকেরই চালক।

তবে তাদের মধ্যে একজনের নাম জানা গেলেও অন্যজনের পরিচয় এখন বেলা ১০টার সময়ও নিশ্চিত হতে পারেনি হাইওয়ে পুলিশ। নিহত একজনের নাম রাকিব। তার বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহ ২টি উদ্ধার করে কাচঁপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category