৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত পরে স্বামী নিজেই আত্মহত্যা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫) গ্রেফতার করেছে পুলিশ পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ । পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার নরসিংহপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ জন মাদকসেবী গ্রেফতার। নারায়ণগঞ্জে জেল বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। बीरगंज की मुख्य सड़क विस्तार में धार्मिक स्थलों का संरक्षण/নেপালের বীরগঞ্জের প্রধান সড়ক সম্প্রসারণে ধর্মীয় স্থাপনা সংরক্ষণ। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে BKMEA, NCCI ও We Are Volunteers-এর প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ। নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার মাদকবিরোধী কমিটি গঠন প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার।

আলোচিত হকার জুবায়ার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন দিয়েছে নারায়ণগঞ্জ আদালত ।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ৬, ২০২৫,
  • 227 Time View

আলোচিত হকার জুবায়ার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন দিয়েছে নারায়ণগঞ্জ আদালত

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধিঃ

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-৪  আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া’র আদালত নারায়ণগঞ্জ শহরের আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন । ৫ জনের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। এসময় হাসান নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামী পলাতক ছিলো।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলঃ ইকবাল ওরফে ডাক্তার, স্বপন, সায়মন ও সানি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলো- রাসেল ও হাসান। খালাসপ্রাপ্তরা হল, হকার নেতা আসাদ ও মহসিন।

উল্লেখ্য ২০২১ সালের ১৪ অক্টোবর সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়ার সাধু পোলের গির্জার সামনে অবৈধভাবে দোকান বসানোকে কেন্দ্র করে দুপক্ষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জুবায়েরকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

মামলার বাদি নিহতের মা মুক্তা ও বাবা আমজাদ হোসেন জানান, ছেলে হত্যার মামলার রায়ে তারা সন্তুষ্ট। দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানান তারা।
নারায়ণগঞ্জ আদালতের এপিপি এডভোকেট ইকবাল আহমেদ মানিক জানান, হকার জুবায়ের হত্যা মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত চারজনের মৃত্যদন্ড ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category