৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। नेपाल में रहे भारतीय राजदूत का दो दिवसीय वीरगंज दौरा/নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দুই দিনের বীরগঞ্জ সফর नेपाल के पोखरिया के बसंतपुर विद्यालय भवन के लिए 76 लाख से अधिक रुपये की सहायता परियोजना स्वीकृत/নেপালের পোখরিয়ার বসন্তপুর বিদ্যালয় ভবনের জন্য ৭৬ লাখের বেশি টাকার সহায়তা প্রকল্প অনুমোদিত।

নারায়ণগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, আগস্ট ৩১, ২০২৬,
  • 85 Time View

নারায়ণগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায়, জেলা প্রশাসন নারায়ণগঞ্জের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জ এর ব্যবস্থাপনায় ” নজরুল বর্ষ”উপলক্ষে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩১ আগষ্ট সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন হলে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জ এর কালচারাল অফিসার শারমিন জাহান।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি) আলীনর খান,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব অমিতাভ পরাগ তালুকদার প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি হারুন অর রশিদ সুজন, অগ্নিবীণা সাহিত্য পরিষদ এর সভাপতি, মঞ্চ ও টিভি অভিনেতা মোখলেসুর রহমান তোতা সহ জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নজরুল সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনায় উদ্বোধনী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবুজ রায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category