৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের এসও সংলগ্ন ঈদগা মাঠের পাশে ফার্নেস অয়েল জ্বালানী তেলের গোডাউনে হঠাৎ বিস্ফোরন। নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন আইজিপি । নারায়ণগঞ্জে ০৭ টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১৪৮১ পিস ইয়াবাসহ ৬১ জন আসামি গ্রেফতার করা হয়েছে । নারায়ণগঞ্জে পরিদর্শনে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনশন। নারায়ণগঞ্জ ৫ নম্বর ঘাট প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক , পুলিশ সুপার ও সিটি প্রশাসক। ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে পরিচ্ছন্নতা অভিযান ও ওয়াপদা খালের পাড়ে বৃক্ষরোপণ নারায়ণগঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত।

না.গঞ্জে বাংলাদেশ রাইটার্স ক্লাব এর সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ১৪, ২০২৫,
  • 402 Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

না.গঞ্জে বাংলাদেশ রাইটার্স ক্লাব এর সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি,জাহাঙ্গীর হোসেনঃ
সৃজনশীল সাহিত্য সংগঠন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর মাসিক সাহিত্য আড্ডা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

শুক্রবার (১৪ মার্চ) বাদ আছর শহরের চাষাড়াস্থ রামবাবু পুকুর পাড় রুপান্তর লিভিং লিমিটেড এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কাজী আনিসুল হক হীরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  কবি মজিবুল হক কবির, কবি রহীম শাহ ও কবি দীপক ভৌমিক। 

কবি ফরিদুল মাইয়ানের সঞ্চালনায় এ সময় সাহিত্য  আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোহাম্মদ  আল মনির,কবি সোনিয়া দেওয়ান প্রীতি, কবি হারুন অর রশিদ সাগর, কবি আবুল কালাম আজাদ, কবি নাজমুল হোসাইন, কবি ও সাংবাদিক  জাহাঙ্গীর  হোসেন, কবি রোকসানা পারভীন পিংকি, কবি খান মাহমুদ, কবি রুপক দাস, কবি মাহবুব খান রাতুল, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জহিরুল ইসলাম বিদুৎ, সংগীত শিল্পী রিয়া খান ও প্রিয়াংকা প্রমূখ।

কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু’র  সার্বিক তত্বাবধানে  অনুষ্ঠানটি পরিচালিত হয়। সাহিত্য আড্ডা ও আলোচনা শেষে  প্রয়াত সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন কবি নাজমুল হোসাইন খান। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category