নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলার ২৪০ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।
এখন পর্যন্ত অত্র জেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি । আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম নির্দেশনায় প্রতিটি থানা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দের নেতৃত্বে ও অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে হিন্দু ধর্মাবলম্বীসহ সকল ধর্মের জনগণ নির্বিঘ্নে মধ্য রাতেও বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন।
আজ মহানবমীতে পুলিশ সুপার বন্দর থানাধীন ১নং ঢাকেশ্বরী মন্দির এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন শ্রী শ্রী রামকানাই জিউর বিগ্রহ মন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকসহ অন্যান্য পুলিশ সদস্য এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।