২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এড. এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা স্মারক প্রদান   কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত নারায়ণগঞ্জ কারাগারে মোঃ সজিব আহমেদ নামে এক কারাবন্দীর মৃত্যু। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৭ জনসহ মোট ১০৯ জন আসামি গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্টিত নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ জন‌ সহ ১১৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ নারায়ণগঞ্জে ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অফিসের যৌথ আয়োজনে বিশ্ব বসতি দিবস পালিত। নারায়ণগঞ্জ জেলায় নিষিদ্ধ সংগঠনের ০৭ জনসহ ১৪১ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ফতুল্লায় শিশু ধর্ষণ চেষ্টাকারীকে ধরতে গিয়ে জনতার ইটের ঢিলে ওসি গুরুতর আহত। ধর্ষণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবিক জ্ঞান ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে সভা অনুষ্ঠিত।

হারুন অর রশিদ সাগর, ঢাকা ,নারায়ণগঞ্জ, বাংলাদেশ
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬,
  • 77 Time View

মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবিক জ্ঞান ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বা দিয়ে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে জেলার অন্যতম মডেল মাদ্রাসায় উন্নীতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

শনিবার পাঁচ সেপ্টেম্বর ২০২৬ সকালে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অত্র মাদ্রাসা কে জেলার অন্যতম মডেল মাদ্রাসায় উন্নীতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ এর প্রশাসক অধ্যাপক মোঃ মামুন মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, নারায়ণগঞ্জ, মাদ্রাসা ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় বক্তব্যে নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবিক জ্ঞান ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
একইসঙ্গে মাদ্রাসার শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে একটি আদর্শ ও মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময়ে জোর দিয়েছেন অতিথি বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category