২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও নারায়ণগঞ্জ ৪ আসনের আলোচিত এমপি শামীম ওসমান এর ভাই একাধিক মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। আজ ১০ নভেম্বর ২০২৬ খ্রি: কবি , গীতিকার এবং ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু এর ৭১তম জন্মদিনে মায়ের আঁচল পরিবারের দোয়া ও শুভেচ্ছা। অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ  নারায়ণগঞ্জে ০১টি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ০১ জন দুষ্কৃতিকারী গ্রেফতার করেছে সদর থানার পুলিশ নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন ডিসি ও এসপি। নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩০ হাজার টাকা বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলনরত পোশাক শ্রমিক ও পুলিশের তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়া। নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নারায়ণগঞ্জে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন।

পূর্বাচলের তিন’শ ফিট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ৩০, ২০২৫,
  • 402 Time View

পূর্বাচলের তিন’শ ফিট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট নিজস্ব প্রতিনিধি:-
বুধবার রাত আনুমানিক সাড়ে বারোটায় নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার পূর্বাচলের তিন’শ ফিট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।

ঝটিকা মিছিলটিতে (তাদের ভাষায়) “আসবে ফিরে বাংলাদেশে, শেখ হাসিনা বীরের বেশে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” দিতে দেখা যায়।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, দু তিনজন ছাড়া প্রায় সবার মুখে মাক্স পড়া অবস্থায় দশ- বারো জনের একটি দল মিছিল করছে। পরে খোঁজ নিয়ে জানা গেছে রুপগঞ্জের ভূলতা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকার নেতৃত্বে মিছিলটি করা হয়।

এসময় মিছিলটি রুপগঞ্জ থানার শেষ সীমানা ও ডিএমপি ঢাকার খিলখেত থানার মধ্যবর্তী স্হান মস্তুল বাসস্ট্যান্ড থেকে শুরু করে তিনশ’ফিট সড়কে এসে পূনরায় মস্তল গিয়ে শেষ করে তারা ঢাকায় চলে যায় বলে নিশ্চিত করেছেন রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী।
তিনি আরো জানান, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এসময় তিনি ভূলতা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকার নেতৃত্বে মিছিল হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category