১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও নারায়ণগঞ্জ ৪ আসনের আলোচিত এমপি শামীম ওসমান এর ভাই একাধিক মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। আজ ১০ নভেম্বর ২০২৬ খ্রি: কবি , গীতিকার এবং ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু এর ৭১তম জন্মদিনে মায়ের আঁচল পরিবারের দোয়া ও শুভেচ্ছা। অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ  নারায়ণগঞ্জে ০১টি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ০১ জন দুষ্কৃতিকারী গ্রেফতার করেছে সদর থানার পুলিশ নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন ডিসি ও এসপি। নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩০ হাজার টাকা বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলনরত পোশাক শ্রমিক ও পুলিশের তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়া। নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নারায়ণগঞ্জে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন।

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৬, ২০২৬,
  • 0 Time View

নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষের পুনরাবৃত্তি ঠেকাতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। অন্যান্য দিনের মতোই সকাল থেকে শ্রমিকদের কর্মস্থলে যোগ দিতে দেখা যায়।
শিল্প পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।আন্দোলনকে কেন্দ্র করে কোনো কারখানা বন্ধের ঘোষণা আসেনি।

শ্রমিক অসন্তোষের পুনরাবৃত্তি ঠেকাতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি শিল্প পুলিশ এবং নিয়মিত পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। একই সঙ্গে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা অব্যাহত রেখেছে প্রশাসন।

 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, শ্রমিক অসন্তোষের পর শুরুতে এক-দুই দিনের মধ্যেই পরিস্থিতি শান্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ডিসেম্বরকে কেন্দ্র করে কিছু আলোচনা ও সম্ভাব্য কর্মসূচির কথা শোনা যাচ্ছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় রেখেই পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

তিনি আরো বলেন, নতুন করে কেউ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে শ্রমিকদের ভুল বোঝাতে কিংবা উসকানি দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।

জেলা প্রশাসক আরো বলেন শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। বিভিন্ন মাধ্যমে তাদের কাছে বার্তা পৌঁছে দেয়া হচ্ছে, গঠিত মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের পাওনা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সকালে দেখা হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি জানিয়েছেন ,শিল্পাঞ্চলে সাত প্লাটুন বিজিবি ও চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। পাশাপাশি শিল্প পুলিশ, নিয়মিত পুলিশ এবং সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠপর্যায়ে কাজ করছেন। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতা অব্যাহত রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category