২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এড. এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা স্মারক প্রদান   কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত নারায়ণগঞ্জ কারাগারে মোঃ সজিব আহমেদ নামে এক কারাবন্দীর মৃত্যু। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৭ জনসহ মোট ১০৯ জন আসামি গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্টিত নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ জন‌ সহ ১১৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ নারায়ণগঞ্জে ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অফিসের যৌথ আয়োজনে বিশ্ব বসতি দিবস পালিত। নারায়ণগঞ্জ জেলায় নিষিদ্ধ সংগঠনের ০৭ জনসহ ১৪১ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ফতুল্লায় শিশু ধর্ষণ চেষ্টাকারীকে ধরতে গিয়ে জনতার ইটের ঢিলে ওসি গুরুতর আহত। ধর্ষণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬,
  • 48 Time View

বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ দিনব্যাপী সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সিআর ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, সামারি ট্রায়ালের অভিযুক্ত, মাদক মামলার আসামি ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ ৪০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ৪০ জনের মধ্যে সিআর ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচজন, সামারি ট্রায়ালের অভিযুক্ত ৩০ জন, মাদক মামলায় চারজন এবং বৈষম্যবিরোধী মামলায় একজন রয়েছেন।
এ সময় আসামিদের কাছ থেকে ৬০টি ইয়াবা ট্যাবলেট ও ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন আব্দুর রহমান শুভ, মো. জাফর (৩৮), রফিকুর ইসলাম, মো. রনি ও হেলাল গাজী।

সামারি ট্রায়ালের অভিযুক্তরা হলেন আইনুল হক (৩৪), মো. হৃদয় (২৭), মো. মমিন (৪৭), রমজান আলী (৪৩), মানিক সিকদার (২৯), জহিরুল ইসলাম (৪০), বাদল (৬০), সাইফুল ইসলাম (৩০), মোস্তাফিজুর রহমান (৪০), শাহজাহান (৫২), মারুফ (২২), মাসুম প্রকাশ মাছি (৪৫), অলি (২১), মো. নাসির (২৮), মনজু (২৮), জাবের (২২), আফজাল (৪০), মো. রফিক (৩৭), মো. সাইফুল ইসলাম (৪০), মিন্টু (৩২), মো. আবুল হোসেন (৪৯), মো. রিপন (৩৫), মো. ফাহাদ হোসেন (২১), আশরাফুল (২৮), মো. মতিন (৩০), বাবুল পেদা (২৮), মো. রিপন (২০), মো. লিমন খান (৩০), ইসমাইল হোসেন ওরফে শওকত এবং মো. শামীম (৪৮)।

মাদক মামলায় গ্রেপ্তার চারজন হলেন মো. সোহেল রানা (২৫), আমির হোসেন (৪৩), মো. জনি (২৬) ও শাহিদা বেগম (২৩)। তাদের কাছ থেকে ৬০টি ইয়াবা ট্যাবলেট ও ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন মো. খলিলুর রহমান শ্যামল (৫৪)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category