৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের এসও সংলগ্ন ঈদগা মাঠের পাশে ফার্নেস অয়েল জ্বালানী তেলের গোডাউনে হঠাৎ বিস্ফোরন। নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন আইজিপি । নারায়ণগঞ্জে ০৭ টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১৪৮১ পিস ইয়াবাসহ ৬১ জন আসামি গ্রেফতার করা হয়েছে । নারায়ণগঞ্জে পরিদর্শনে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনশন। নারায়ণগঞ্জ ৫ নম্বর ঘাট প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক , পুলিশ সুপার ও সিটি প্রশাসক। ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে পরিচ্ছন্নতা অভিযান ও ওয়াপদা খালের পাড়ে বৃক্ষরোপণ নারায়ণগঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত।

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬,
  • 53 Time View

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ০১ জন সশস্ত্র ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
এ সময় তার হেফাজত থেকে ০১টি সামুরাই, ০১টি চাপাতি ও ০৩টি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০২:৪৫ ঘটিকায় সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬/৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় মোবাইল ডিউটিতে নিয়োজিত টহল পুলিশ সদস্যরা বিষয়টি লক্ষ্য করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৫/৬ জন সদস্য দৌঁড়ে পালিয়ে যায়।

পুলিশ সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে মিজানুর রহমান সোহেল (৪১), পিতা—আব্দুর রব মিয়া, মাতা—মফি আক্তার, সাং—জিরাবাইস, থানা—চান্দিনা, জেলা—কুমিল্লাকে আটক করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তার দেওয়া তথ্য অনুযায়ী ডাকাত দলের অন্যান্য সদস্যদের মধ্যে রাকিব (৩৫), পিতা— অজ্ঞাত, ঠিকানা— অজ্ঞাত (শ্রাবণ গাড়ির হেলপার); নাহিদ (৩৩), পিতা— মজিবর, মাতা— নাজমা মেম্বার, সাং— কাঁচপুর উত্তরপাড়া, থানা— সোনারগাঁও, জেলা— নারায়ণগঞ্জ; আলামিন (২৫), পিতা— অজ্ঞাত, সাং— কাঁচপুর উত্তরপাড়া, থানা— সোনারগাঁও, জেলা— নারায়ণগঞ্জ; ইউসুফ (৩০), পিতা— অজ্ঞাত, ঠিকানা— অজ্ঞাতসহ আরও ১/২ জন অজ্ঞাতনামা সদস্য রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category