২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এড. এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা স্মারক প্রদান   কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত নারায়ণগঞ্জ কারাগারে মোঃ সজিব আহমেদ নামে এক কারাবন্দীর মৃত্যু। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৭ জনসহ মোট ১০৯ জন আসামি গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্টিত নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ জন‌ সহ ১১৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ নারায়ণগঞ্জে ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অফিসের যৌথ আয়োজনে বিশ্ব বসতি দিবস পালিত। নারায়ণগঞ্জ জেলায় নিষিদ্ধ সংগঠনের ০৭ জনসহ ১৪১ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ফতুল্লায় শিশু ধর্ষণ চেষ্টাকারীকে ধরতে গিয়ে জনতার ইটের ঢিলে ওসি গুরুতর আহত। ধর্ষণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রূপগঞ্জে ট্রাকচাপায় ১ ব্যক্তি নিহত এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে স্থানীয়রা ।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬,
  • 73 Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় ১ ব্যক্তি নিহত এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে স্থানীয়রা ।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

শুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে রূপগঞ্জ উপজেলার রূপসী বালুরঘাট এলাকায় আফতাব ফিড মিলের সামনে রাগ ট্রাক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় ট্রাক চালককে স্থানীয় জনতা আটক করে মার ধরে চেষ্টা করা হলে পরিস্থিতি আরো উত্তেজনার সৃষ্টি হয় ।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায় নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কোন কিছু না বুঝে উঠার আগেই দেখলাম দ্রুতগামী ট্রাকটি ব্যক্তির উপরে তুলে দেয় এতে দুর্ঘটনায় ওই ব্যক্তির শরীরের নিম্নভাগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর উৎসুক লোকজন ট্রাকের চালককে আটক করে রাখেন।
এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে লোকজনের আরো ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে উত্তেজিত জনতা আটক চালককে মারধরের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ সূত্রে জানা গেছে,দুর্ঘটনাটির খবর পেয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক পার্থ শেখর ঘোষ ঘটনাস্থলে যান এবং পুলিশ ঘাতক ট্রাক ও চলককে আটক করে থানায় নিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category