২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এড. এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা স্মারক প্রদান   কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত নারায়ণগঞ্জ কারাগারে মোঃ সজিব আহমেদ নামে এক কারাবন্দীর মৃত্যু। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৭ জনসহ মোট ১০৯ জন আসামি গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্টিত নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ জন‌ সহ ১১৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ নারায়ণগঞ্জে ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অফিসের যৌথ আয়োজনে বিশ্ব বসতি দিবস পালিত। নারায়ণগঞ্জ জেলায় নিষিদ্ধ সংগঠনের ০৭ জনসহ ১৪১ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ফতুল্লায় শিশু ধর্ষণ চেষ্টাকারীকে ধরতে গিয়ে জনতার ইটের ঢিলে ওসি গুরুতর আহত। ধর্ষণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬,
  • 62 Time View

সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য (আসন-৩৩৪) অ্যাডভোকেট মাধবী মার্মা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাধবী মার্মা বলেন, “নারায়ণগঞ্জ সদর উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় নারীদের অংশগ্রহণ আরও জোরদার করতে হবে।” তিনি উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে ও মানসম্মতভাবে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেন। একই সাথে মাদকমুক্ত, সুশাসিত ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, “উপজেলা প্রশাসন সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উন্মুক্ত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category